IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> কৃষি >> মুকুলের মৌ-মৌ গন্ধে সুশোভিত পোরশার আম বাগান

মুকুলের মৌ-মৌ গন্ধে সুশোভিত পোরশার আম বাগান

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁর পোরশা উপজেলার সারি-সারি আম বাগান গুলোতে এখন মুকুলের মৌ-মৌ গন্ধ। আম গাছের ডালে-ডালে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছগুলো ভরে গেছে মুকুলে মুকুলে। আম গাছ গুলোতে শোভা পাচ্ছে সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে আম গাছ গুলির প্রতিটি ডাল যেন নুয়ে পড়ার উপক্রম।

মুকুলের মাঝে মৌমাছিদের আনাগোনা দেখে মনে হচ্ছে এগুলোই এদের মধু আহরণের একমাত্র ক্ষেত্র। এত মুকুলের সমারোহ দেখে বাগান মালিক ও আম চাষীদের প্রাণ যেন ভরে উঠেছে। গাছের ডালে-ডালে এত মুকুল দেখে সোনালী স্বপ্নে বিভোর এ অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, এবছর উপজেলায় প্রায় ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, গোটা নওগাঁ জেলার চাইতে বেশি আম চাষ হচ্ছে এ উপজেলায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, উপজেলায় প্রতি বছর আমের বাগান বেড়েই চলছে। ফলে উৎপাদন লক্ষমাত্রাও বেড়ে যাচ্ছে। গতবছরের তুলনায় এবছর মুকুলের পরিমান বেশী। চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন। এখানকার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে চাহিদা বেশী। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে আমের উৎপাদন লক্ষমাত্রায় পৌঁছা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, যে সকল গাছের মুকুল বের হয়ে কুড়ি ফুঁটে গেছে কোন কারনে যদি আকাশের বৃষ্টি বা ঝড় হয় তাহলে ওই সকল মুকুলের সামান্য কিছু ক্ষতি হতে পারে। এক্ষেত্রে চাষিদের তিনি ভাল ব্রান্ডের ছত্রাকনাশক ঔষুধ স্প্রে করার পরামর্শ প্রদান করছেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930