IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত নওগাঁয় কৃষকরা

আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত নওগাঁয় কৃষকরা

ধূমকেতু নিউজ ডেস্ক : খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলায় আউশ ধান কাটা মাড়াই শুরু হয়েছে। কৃষি বিভাগ বলছে ৮৫ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। ফলন বিঘা প্রতি গড়ে ১৫ মন হারে। আউশ ধান কাটা মাড়াইয়ের পর সেই জমিতে সুগন্ধী আতপ (চিনি আতপ) ধানের চাষ করা হয়। কৃষকরা বলছেন বিঘা প্রতি ফলন হবে ১০ থেকে ১২ মণ।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭১ হাজার ৪১৫ হেক্টর। চাষ হয়েছে ৭১ হাজার ৩৬০ হেক্টর জমিতে। ৬টি উপজেলায় তিন দফা বন্যায় ক্ষতি হয়েছে ৫ হাজার ৬৩৯ হেক্টর জমির ধান। যে সব জমির বন্যার পানি নেমে যাচ্ছে সে জমিতে আগাম জাতের আমন ধান রোপন করা হচ্ছে। বাকি জমিতে পর্যায় ক্রমে রবি শস্য আলু, সরিষা ও ভুট্রা চাষ করা হবে।

চলতি আউশ মৌসুমে নওগাঁর মান্দায় ১৯ হাজার ৭০০ হেক্টর, মহাদেবপুরে ১৫ হাজার ৭৬০ হেক্টর, নিয়ামতপুরে ১১ হাজার ৭০০ হেক্টর, ধামইরহাটে ৯ হাজার ৬৯০ হেক্টর, পত্নীতলা ৯ হাজার ২৪০ হেক্টর, সদরে ৪ হাজার ২৭৫ হেক্টর, সাপাহারে ১ হাজার ৮১৫ হেক্টর, আত্রাইয়ে ১ হাজার ৫৩৫ হেক্টর, রানীনগরে ১ হাজার ৪২৫ হেক্টর, বদলগাছীতে ১ হাজার ৪২০ হেক্টর, পোরশায় ১ হাজার ১২০ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে।

কৃষি বিভাগ আউশের প্রণোদনা হিসেবে জেলায় ৩১ হাজার ২৬৮ জন কৃষকদের মাঝে ৫ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ এমওপি সার সরবরাহ করছেন।

পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, কৃষকরা চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর এই উপজেলায় গত বছরের তুলনায় বেশী জমিতে বেশী আউশ চাষ করেছেন। কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। ধানের ফলন ও দামে কৃষকরা খুশি। নজিপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, বোরো ধান কাটা মাড়াইয়ের পনেই আউশ ধান চাষ করা হয়েছে। ফলে জমি পতিত থাকে না। এই ধান ঘরে তোলার পর আমন (সুগন্ধী আতপ) ধান চাষ করা হয়। আউশ চাষ করলে বছরে তিনটি ফসল হয় বোরো, আউশ ও আমন ধান।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রবীআহ নূর আহম্মেদ বলেন, নওগাঁয় আউশ ধান কাটা মাড়াই শুরু হয়েছে। তিন দফা বন্যায় ৬টি উপজেলায় আউশ ধানের ক্ষতি হয়েছে ৫ হাজার ৬৩৯ হেক্টর জমির। ইতোমধ্য ৮৫ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। ফলন বিঘা প্রতি গড়ে ১৫ মন হারে। বাজারে কাটা পিটা (কাঁচা) ধান বিক্র হচ্ছে ৭শত থেকে ৮শত টাকা মন। ধানের ফলন ও দামে কৃষকরা খুশি। যে সব জমির বন্যার পানি নেমে যাচ্ছে সে জমিতে আগাম জাতের আমন ধান চাষ করা হচ্ছে। বাকি জমিতে রবি শস্য আলু, সরিষা ও ভুট্রা চাষ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031