IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> কৃষি >> সাপাহারে কৃষির উন্নয়নে প্রয়োজন তারাচাঁদ খাড়ি পূনঃখনন

সাপাহারে কৃষির উন্নয়নে প্রয়োজন তারাচাঁদ খাড়ি পূনঃখনন

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় অবস্থিত দোহারা খাড়ি-তারাচাঁদ খাড়ি (খাল)কে ঘিরে একটি সময় উপযোগী বহুমূখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে এলাকার কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।

এই ঠাঁঠাঁ বরেন্দ্রভূমিকে চির সবুজ শ্যামল করে গড়ে তোলার লক্ষে বিগত ২০০৫ সালের দিকে সরকার এলজিইডি কর্তৃপক্ষের মাধ্যমে ২টি খাড়ি (খাল) নিয়ে দোহারা খাড়ি-তারাচাঁদ খাড়ি পাবসস লিঃ নামে একটি উপ-প্রকল্প গ্রহণ করেন। উল্লেখিত ওই প্রকল্পের মাধ্যমে দোহারা খাড়ি-তারাচাঁদ খাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ এর নিরলস প্রচেষ্টায় বরেন্দ্র ভূমি চির সবুজ ভূমিতে পরিণত হয়।

স্থানীয়রা কৃষকগণ জানান দোহারা খাড়ি তারাচাঁদ খাড়ি পাবসস লিঃ এর মাধ্যমে এলজিইডি কর্তৃপক্ষ উপ-প্রকল্পটির মাধ্যমে দুটি খাল পুনঃ খনন, ওয়ার সহ বিভিন্ন কাজ করছে। ইতোমধ্যে প্রকল্পটি উপজেলার দোহারা খাড়ি এলাকায় বাঁধ স্থাপন ও খাল পুনঃ খনন করে সেচের মাধ্যমে উপজেলার বেশ কয়েক হাজার হেক্টর ফসলী কৃষি জমি তিন ফসলি জমি হিসেবে পরিণত করে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে।

প্রকল্পটি দোহারা খাড়ি এলাকার বেশ কয়েক হাজার মানুষের জমি চাষ-আবাদের জন্য পানি সংরক্ষনের ব্যাবস্থা নিশ্চিত করেছিল। বৃষ্টির পানি সংরক্ষনের জন্য প্রায় ১৫কিঃমিঃ এলাকায় খাড়ী(খাল) খনন করে সেখানে পানি ধরে রাখার ব্যবস্থা, ২টি ক্রসডেম স্থাপন করেছিল।

অপরদিকে, তারাচাঁদ খাড়িটি (খাল) খনন বা সংস্কার না করায় সেটি বর্তমানে অর্ধেক ভরাট হয়ে পড়েছে। চলতি মৌসুমে ফসলে সেচের পানির চরম অভাব দেখা দিয়েছে। এলাকার ভুক্তভোগী কৃষকদের কথা চিন্তা করে তারাচাঁদ খাড়ি (খাল) কে ঘিরে একটি বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহনের মাধ্যমে সেচ সুবিধা বাড়ানোর লক্ষে তারাচাঁদ খাড়ি পুনঃখনন, তারাচাঁদ খাড়িতে আরও ২টি ক্রসডেম নির্মাণ, ১২০মিটার প্যালাসেটিং (বাঁধ) নির্মাণ সহ ঐতিহ্যবাহী জবই বিল হতে আন্ডার গ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করে খরা মৌসমে পানি সরবরাহ, বিদ্যুত চালিত সেচ পাম্প স্থাপন ও সেচ সুবিধার জন্য পাকা ড্রেন নির্মাণের ব্যবস্থা করা হলে ওই এলাকার বিপুল পরিমান ফসলের জমি সেচ সুবিদার আওতাভুক্ত হবে।

খালে সারা বছর পানি জমে থাকলে সেখানে মাছ চাষ, পাড়ে গাছ পালা রোপন ও মাঠে সহজে ফসল উৎপাদনের মাধ্যমে এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930