IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> সাপাহারে বিদেশী ফল মালবেরি চাষে সফল সোহেল রানা

সাপাহারে বিদেশী ফল মালবেরি চাষে সফল সোহেল রানা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কের উদ্যোক্তা সোহেল রানা বিদেশী ফল মালবেরি চাষে সফলতা অর্জন করেছে। তিনি প্রথম বারেই ভালো ফলন দেখে ব্যাণিজ্যিক ভাবে এই ফল চাষের পরিকল্পনা করছেন ।

সরেজমিনে দেখা গেছে, গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলে রয়েছে মালবেরি ফল। পাতার চেয়ে ফল বেশি ধরে আছে। গাছের পাতা ডিম্বাকার, চমৎকার খাঁজযুক্ত এবং অগ্রভাগ সুঁচাল। আকারে আঙ্গুরের চেয়ে কিছুটা বড় মালবেরি এই ফল। ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং মার্চ-এপ্রিলেই ফল পাকে। প্রথম অবস্থায় সবুজ পরে লাল এবং সম্পূর্ণ পাকলে কালো রং ধারণ করে। দেখতে খুবই সুন্দর, আকর্ষণীয়। পাকা ফল রসালো এবং টক-মিষ্টি। প্রতিটি গাছ থেকে ৮ থেকে ১০ কেজি সংগ্রহ করা যায়। এবং চারা ও তৈরি করা যায়। খুব সহজেই ছাদে ও এর- চাষ করা সম্ভব। এ ফল চাষে রোগ বালাই খুবই কম। কীটনাশক ও তেমন লাগে না। উৎপাদন খরচ ও কম। শুধু জৈব সার দিলে প্রায় সারা বছরই এই ফল পাওয়া যায়। যেহেতু এই মালবেরি আমদানি নির্ভরযোগ্য ফল। তাই বাজারে ও মালবেরি এই ফলের প্রচুর চাহিদা রয়েছে। এই ফল ঢাকা শহরে সুপার শপগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে।

এ বিষয়ে কথা হয় উদ্যোক্তা সোহেল রানার সঙ্গে তিনি জানান, বিদেশি উচ্চ মূল্যের পুষ্টিগুণ সম্পন্ন মালবেরি এই ফল। এই ফলটি বিদেশে বাণিজ্যিক ভাবে চাষ হয়। এবং বাজারজাত করা হয়। বাজারে ও এর ব্যাপক এর চাহিদা রয়েছে। নতুন এই ফলটি আমি পরীক্ষাম‚লক ভাবে থাইল্যান্ড, ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের ৮ টি জাত সংগ্রহ করে এই মালবেরি চাষ করেছি। পরীক্ষাম‚লক ভারে প্রতিটা গাছে সাফল্য এসেছে এবং প্রচুর পরিমাণে ফল ধরেছে।

সোহেল রানা আর ও জানান, এ ফল চাষে বাণিজ্যিক ভাবে এই মালবেরি ফল চাষের কথা জানিয়ে এই কৃষি উদ্যোক্তা বলেন, আসছে বছর চারা তৈরি করে বাণিজ্যিক ভাবে এই মালবেরি ফল চাষ করবো। এরই মধ্যে চারটি জাত পছন্দ করেছি। চারা তৈরি করে এক বিঘা জমিতে ৪ শত গাছ নিয়ে বাণিজ্যিকভাবে এই মালবেরি চাষ করবো। আমার এই ফল দেখে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন এলাকা থেকে এই বিদেশি ফল দেখতে অনেকেই আসছে।

এরই মধ্যে নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমার এই মালবেরি বাগান পরিদর্শন করেছেন। তিনি বাণিজ্যিক ভাবে বাগান তৈরি করতে উৎসাহিত করেছেন।

তাই আমরা যদি বাণিজ্যিক ভাবে এই মালবেরি ফলের চাষ করতে পারি তাহলে স্থানীয় ভাবে পুষ্টির যোগান দেওয়া যাবে এবং স্থানীয় পুষ্টির চাহিদা মিটিয়ে সারাদেশে এর বাজারজাত করা যাবে। যেহেতু এই ফলটি আমদানি নির্ভর এবং বাজারে ও এর দাম বেশি। তাই ব্যাণিজ্যিক ভাবে এর চাষাবাদ করলে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করবো। যাতে করে মানুষ এই পুষ্টিগুণ সম্পন্ন ফল টি কিনে খেতে পারে।

বাগানে মালবেরি ফল দেখতে আসা কামরুল ইসলাম বলেন, ‘আমি সোহেল রানার বরেন্দ্র এগ্রো পার্কে বিদেশি নতুন জাতের মালবেরি ফলের চাষ হচ্ছে তাই দেখার জন্য আসছি। ফলটি খুবই আকর্ষণীয়। খেতে ও সুস্বাদু। শুনলাম ছাদে নাকি এই গাছ লাগানো যাবে।

তাই আমি ও সোহেল রানার কাছ থেকে চারা নিয়ে গিয়ে আমার বাসায় টপে লাগাবো। বরেন্দ্র এগ্রো পার্কে ঘুরতে আসা মফিজ উদ্দীন বলেন, বরেন্দ্র এগ্রো পার্কে ঘুরতে এসে দেখলাম এই বিদেশি মালবেরির গাছ লাগানো হয়েছে। গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরেছে। দেখে খুবই ভালো লাগলো। থোকায়-থোকায় ধরে থাকা ফল দেখতেই ভালো লাগছে।

একটা ফল খেয়ে ও দেখলাম, বেশ ভালো। আমি এখান থেকে চারা নিয়ে আমার বাড়িতে লাগাবো বলে নিয়ত করেছি। আমি সোহেল রানার বরেন্দ্র এগ্রো পার্কে বিদেশি নতুন জাতের মালবেরি ফলের চাষ হচ্ছে তাই দেখার জন্য এসেছি। ফলটি খুবই আকর্ষনীয়। খেতেও সুস্বাদু। শুনলাম ছাদে নাকি এই গাছ লাগানো যাবে। তাই আমিও সোহেল রানার কাছ থেকে চারা নিয়ে গিয়ে আমার বাসায় লাগাবো।

ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, সোহেল ভাইয়ের বাগানে মালবেরি এই ফলের গাছটি দেখে খুবই অবাক হয়েছি। এই ফলটি আমাদের এলাকায় আগে কখন ও দেখি নাই বা চাষাবাদ করা হয় নাই। সোহেল ভাইয়ের কাছ থেকে শুনলাম বাজারে নাকি এর চাহিদা অনেক। এবং দাম ও ভালো।

তাই আমি মনে করি কৃষকরা যদি মালবেরি এই ফলটি বাণিজ্যিক ভাবে চাষ করে তাহলে তারা ব্যাপক ভাবে লাভবান হতে পারবে।

কৃষক সাদেকুল বলেন, আমার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী সোহেল ভাইয়ের এই বাগান ঘুরতে এসে দেখি মালবেরি গাছ। কয়েকটি ফল খেলাম, খুব সুন্দর লাগলো। এখান থেকে আমি মালবেরি কয়েক টি চারা কিনলাম। লাগানোর পর ভালো ফল ধরলে, বেশি পরিমাণ জমিতে এই মালবেরি চাষ করবো।

সাপাহার উপজেলা কৃষিসম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম বলেন, আমাদের দেশে মালবেরি এখনো বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু হয়নি। তাই এখনও এই ফল সব এলাকায় পাওয়া যায় না। তবে রাজধানীর সুপার শপগুলোতে ১৫ শত থেকে ২ হাজার টাকায় এই ফল বিক্রি হয়। চাষিরা বাণিজ্যিক ভাবে এটি চাষাবাদ করে লাভবান হতে পারবেন। তাই এখনও এই ফল সব এলাকায় সেই ভাবে পাওয়া যায় না। তবে রাজধানীর সুপার শপগুলোতে ১৫শত থেকে ২ হাজার টাকায় এই ফল বিক্রি হয়। চাষিরা বাণিজ্যিক ভাবে এটি চাষাবাদ করে লাভবান হতে পারবেন। সোহেল রানা একজন সফল বাগানি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকেই বিভিন্ন ফল, ফুল, আম সহ নানা ধরনের বাগান আছে তার। সম্প্রতি তিনি ৮ রকম জাতের মালবেরি গাছ পরীক্ষামূলক ভাবে লাগিয়েছেন। বর্তমানে গাছ থেকে ফল তোলার উপযোগী হয়েছে। প্রতিটি গাছে থেকে প্রায় ৮ থেকে ১০ কেজির মত ফল পাওয়া যাবে। এখানকার মাটি ও মালবেরি চাষের উপযোগী। এছাড়া বাড়ির ছাদে টবে ও এর চাষ করা যাবে। এই প্রথম সোহেল রানা বেশি সংখ্যক মালবেরি গাছ লাগিয়েছেন। সাপাহারে মালবেরি চাষ যেন আগামীতে বৃদ্ধি পায় সে জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031