IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> বদলগাছীর ছোট যমুনার তলদেশে বোরো ধানের চাষ

বদলগাছীর ছোট যমুনার তলদেশে বোরো ধানের চাষ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীতে পানি শুকিয়ে জেগেছে চর। শুকনো মৌসুম ছাড়াও এই নদীতে পানি না থাকায় ভূমিহীন মানুষ চরে বোরো ধানের চাষ করছেন।

বদলগাছীর একসময়ের খরস্রোতা ছোট যমুনা নদীতে এখন চলছে বোরো ধানের চাষাবাদ। নদীটি এখন ফসলের খেতে পরিণত হয়েছে। শুকনো মৌসুমের আগেই নদী শুকিয়ে যাওয়ায় হারিয়ে যাচ্ছে অনেক দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এতে জেলেরা মাছ শিকার বাদ দিয়ে চলে যাচ্ছে ভিন্ন পেশায়।

জানা গেছে, বদলগাছীর ছোট এই যমুনা নদীতে জেলেরা একসময় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। নদীতে এখন পানি না থাকায় বেকার হয়ে পড়েছেন এলাকার প্রায় দুই শতাধিক জেলে পরিবার। জেলেরা এখন তাঁদের বাপ-দাদার পেশা ছেড়ে ভ্যান ও রিকশা চালাচ্ছেন। এ ছাড়া তাঁদের মধ্যে অনেকেই এই পানিশূন্য নদীতে ধান চাষ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বদলগাছী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে ভূমিহীন কৃষকেরা বোরো ধানের চাষাবাদ করেছেন। এখানে অন্য ফসলের আবাদ না হলেও বোরোর চাষ করে অনেক দরিদ্র কৃষক তিন-চার মাসের খাবারের ব্যবস্থা করছেন। খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন তাঁরা।

বালুচরে বোরো ধানের চাষ করতে সেচের পানি না লাগলেও অধিক ফলনের আশায় কৃষকেরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছেন বেশি করে। ফলে কৃষকের অভাব মিটলেও হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র্য। নদ-নদী হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণী।

যমুনা নদীর পাড়ের বাসিন্দা মিলন, রবি বলেন, তারা আগে তাঁদের বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতেন। এখন নদীতে পানি না থাকায় অন্য কাজ করেন। তবে তিনি এখনো পুরোনো পেশায় ফিরে যেতে চান। তাঁর দাবি, খনন করে আবারও নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।

ডাঙ্গিসাড়া এলাকার নদীর পাড়ের বাসিন্দা বাবু বলেন, এই নদীর পানি দিয়ে সারা বছর নিত্য প্রয়োজনীয় কাজ করা যেত। বোরো ধান সহ বিভিন্ন ফসলের মাঠে সেচ দেওয়ার জন্য পানির কোনো চিন্তাই করতে হতো না। কিন্তু এখন আর নদীতে সেচ দেওয়ার মতো পানি নেই। নদীর বুকে চাষ করা হচ্ছে বোরো ধান।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, একসময় এই নদীতে সারা বছর জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এখন নদীতে পানি না থাকায় তাঁরা আর মাছ ধরতে পারছেনা। এ ছাড়া নদীতে ময়লা-আবর্জনা ফেলে নদীর পানি দূষণসহ পলি পড়ে নদী ভরাট হয়ে গেছে। তাই থেমে গেছে নৌকা চলাচলও। আর নদীর আশপাশের জমির ফসলে কীটনাশক দেওয়ার ফলে নদী হারাচ্ছে দেশীয় মাছ ও জলজ প্রাণী।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, বর্তমান সময়ে নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে নদীগুলো তাঁর রূপ হারিয়ে ফেলেছে। আর সেই সুযোগে কৃষকেরা সেখানে চাষাবাদ শুরু করেছেন। এতে কৃষক উপকৃত হচ্ছেন। তবে নদী খনন করা খুব জরুরী।

নদী খনন ব্যাপারে জানতে চাইলে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশের নদী খননের একটি প্রস্তাবনা মন্ত্রণালয়য়ে পাঠানো হয়েছে। যার মধ্যে বদলগাছীর ছোট যমুনা নদীর নামও রয়েছে। প্রস্তাবনাটি পাস হলেই তাঁরা এই নদী খননের কাজ শুরু করবেন। যাতে নদীতে সব সময় পানি থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930