IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> চাঁপাইনবাবগঞ্জে ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলার ১০ ইউনিয়নে শিলাবৃষ্টি হওয়ায় ৩ হাজার ৬১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ শিলাবৃষ্টিতে বোরো ধান, আম, শাকসবজি, ভূট্টাসহ লিচুর ফলনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২ হাজার ১২০ জন কৃষকের ৫২৫ হেক্টর জমির বোরো ধান, ৮৮৫ জন কৃষকের ২৯৫ হেক্টর জমিতে চাষ হওয়া আমের ফলন, ৬০০ কৃষকের ৭৫ হেক্টর জমির শাকসবজি, ২৫ জন কৃষকের ৫ হেক্টর ভূট্টার জমি, ও পাঁচজন কৃষকের ১ হেক্টর জমির লিচু শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র আরো জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদরের মহারাজপুর, রানিহাটি, বারঘোরিয়া, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, সুন্দরপুর, দেবিনগর, ঝিলিম, ইসলামপুর ও বালিয়াডাঙ্গায় রোববার (১৭ এপ্রিল) শিলাবৃষ্টি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবিনগরের আমচাষি মুনিরুল ইসলাম বলেন, ‘রোববার ইফতারের পরপরই ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর অল্প কিছুক্ষণ পর ১০-১২ মিনিট ধরে শিলাবৃষ্টিও হয়। এ শিলায় ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে অনেক গুটি আম ঝরে পড়েছে। অনেক আম দাগ পড়ে নষ্ট হয়ে গেছে।’

সদরের গোবরাতলা ইউনিয়নের আমচাষি শহিদুল্লাহ জানান, ‘গত কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহে আমের গুটি ঝড়ে যাচ্ছিল। ফলে বৃষ্টির খুবই দরকার ছিল। রাতের বৃষ্টি আমের গুটির জন্য খুবই উপযোগী। কিন্তু শিলাবৃষ্টি হওয়ায় আমের অনেক ক্ষতি হয়েছে। অনেক আম ঝরে গেছে। এছাড়াও যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে ওই সব এলাকায় ধান, ভুট্টারও ক্ষতি হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৩ হাজার ৬১৫ জন কৃষকের ৯০১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ উপজেলায় ১২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জেলা সদরে ১২মিলি মিটার, শিবগঞ্জ উপজেলায় ২০ মিলি মিটার, ও নাচোল উপজেলায় ৫ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়নি।’

তিনি আরও বলেন, ‘শিলায় আমের পাশাপাশি ধানসহ শাকসবজির ক্ষতি হয়েছে। জেলায় মোট কতোজন কৃষকের কতটুক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তা নির্নয়ের চেষ্টা চলছে।’

আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ ইউসুফ বলেন, ‘এ বছর অফ ইয়ার হওয়ায় আমের ফলন কম। গতরাতে বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় আমের ফলন আরো কমে যাওয়ার আশঙ্কা আছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930