IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> নন্দীগ্রামে বোরো ধান কাটা-মাড়াই শুরু, আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

নন্দীগ্রামে বোরো ধান কাটা-মাড়াই শুরু, আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে অল্প পরিসরে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের হাটলাল, কৈডালা, শহরকুঁড়ি ও বিজয়ঘট এলাকার কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা-মাড়াইয়ের কাজে।

এ উপজেলার কৃষকরা বলছে, যারা আগাম জাতের ধান চাষ করেছে তারা এখন ধান কাটছেন। তবে পুরোদমে কাটা-মাড়াই শুরু হতে আরো ৭-৮ দিন সময় লাগবে। এদিকে গত ১০-১২ দিন থেকে আকাশ দিনের বেশির ভাগ সময় মেঘলা রয়েছে। নন্দীগ্রামে কখনও গরম আবার কখনও ঠান্ডা আবহাওয়া লক্ষ্যে করা যাচ্ছে। এতে আবহাওয়া নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯ হাজার ৫৭৩ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৩২ মেট্রিক টন ধান।

হাটলাল গ্রামের কৃষক হাবিব মাষ্টার জানান, আগের তুলনায় ধানের উৎপাদন খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এখন এক বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১১ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর পত্তন নিয়ে ধান চাষ করলে খরচ আরো অনেক বেশি। এবার ধানের ফলন বেশ ভালো। প্রতি বিঘা জমিতে ২২-২৪ মণ ধান উৎপাদন হচ্ছে।

কৃষক মোবারক আলী বলেন, নতুন ধানের বাজার এক হাজার টাকার উপর থাকলে ভালো হবে। কৃষকের ধান উৎপাদন খরচ অনেক বেশি। এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে সাড়ে ৯শ’ থেকে এক হাজার টাকা। আর এক বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিকদের দিতে হচ্ছে তিন হাজার টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, ইরি-বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকায় মাঠে তেমন কোনো রোগ বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে কৃষকরা ধানের ভাল ফলন পাবে। এছাড়া আমরা কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031