IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> হঠাৎ কালবৈশাখী ঝড়ে পোরশায় বোরোধান ও আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

হঠাৎ কালবৈশাখী ঝড়ে পোরশায় বোরোধান ও আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর কারণে বোরোধান ও আমের ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া ওই ঝড়ে জমিতে বরোধান শুয়ে পড়েছে এবং বিভিন্ন বাগানের আম ব্যাপকভাবে ঝরে গেছে। ফলে চলতি মৌসুমে বোরোধান ও আমের ফলন বিপর্যয় দেখা দিতে পারে বলে কৃষকগণ মনে করছেন।

জালুয়া গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তেঁতুলিয়া ইউনিয়নের ওই গ্রামের কৃষকরা প্রায় ৩০০বিঘা জমিতে বোরোধান রোপন করেছেন। ইতোমধ্যে কিছু ধান আধাপাকা ও কিছু ধান কাঁচা অবস্থায় রয়েছে। মঙ্গলবার রাতে ঝড়ের কারণে জমির সমস্ত ধান মাটিতে শুয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হবে এবং ফলন অর্ধেকে নেমে যাবে বলে তারা ধারণা করছেন।

নিতপুর ইউনিয়নের সুহাতি গ্রামের মজিবর রাহমান জানান, তিনি ৫ বিঘা জমিতে বোরোধান রোপন করেছেন। মঙ্গলবার রাতের ঝড়ে তার সহ এলাকার বিভিন্ন কৃষকের কয়েক হাজার বিঘা জমির ধান মাটিতে শুয়ে পড়েছে ফলে ধানের ফলন বিপর্যয় হতে পারে বলে তিনি ধারণা করছেন।

অপরদিকে ঘাটনগর ইউনিয়নের আম চাষি বাঙ্গাবাড়ি ও নিস্কিনপুর গ্রামের মোকলেছুর রহমান ও রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে তাদের আম বাগানের আম প্রায় শতকরা ২০ভাগ ঝরে পড়েছে। এতে তাদের আমের ফলন বিপর্যয়ের পাশাপাশি আর্থিক ক্ষতি হবে বলে তারা জানান।

পোরশার আম চাষি মাসুদ শাহ্ জানান, ঝড়ে ব্যাপক ভাবে আম ঝরলেও বৃষ্টির কারনে গাছে থাকা আম গুলোর জন্য ভাল হলো। তবে ঝড়ে আম ঝরে যাওয়ায় আম চাষিদের কিছুটা হলেও আর্থিক ক্ষতি হবে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, ঝড়ের কারনে ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনের তেমন কোন পার্থক্য হবেনা। অপরদিকে আম কিছুটা ঝরলেও তেমন ক্ষতি হবেনা। তবে যে বৃষ্টি হয়েছে এতে আম ও ধান দু’টি ফসলের ভাল হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930