IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> নন্দীগ্রামে কৃষকের সোনালী স্বপ্ন নুয়ে পড়েছে মাটিতে

নন্দীগ্রামে কৃষকের সোনালী স্বপ্ন নুয়ে পড়েছে মাটিতে

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে আবহাওয়া নিয়ে কৃষকের দুশ্চিন্তা সত্যিতে পরিণত হল। কৃষকের সোনালী ফসলে সেই স্বপ্ন অনেকটা দুঃস্বপ্ন করে দিয়েছে আকস্মিক কালবৈশাখী ঝড়-বৃষ্টি।

এ উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে অল্প পরিসরে পাকা ধান ঘরে তোলার কাজ শুরু হয়েছে। পুরোদমে কাটা-মাড়াই শুরু হতে আরো ৭-৮ দিন সময় লাগবে। এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার কৃষকদের স্বপ্নের সোনালী ফসল এখন মাটিতে নুয়ে পড়েছে।

উপজেলার কৃষকরা বলছে, আমাদের কষ্টের সোনালী ধান এখন সব মাটিতে নুয়ে পড়েছে। এতে চলতি ইরি-বোরো মৌসুমের ধানের ফলন কমে যাবে। যে ধানগুলো কাঁচতি আছে সেগুলোর আরো ফলন কম হবে বলে ধারনা করছে তারা। এছাড়া ডবল মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাবেনা বলে মনে করছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯ হাজার ৫৭৩ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৩২ মেট্রিক টন ধান।

উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের কৃষক শ্রীকৃষ্ণ চন্দ্র জানান, ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। নিচু এলাকার জমির ধান পানিতে ডুবে গেছে। অনেক জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে আমাদের ব্যপক ক্ষতি হয়েছে।

সদর ইউনিয়নের দলগাছা গ্রামের কৃষক মনিরুজ্জামান বলেন, ঝড় বৃষ্টির কারনে আমাদের ইরি ধানের খুব ক্ষতি হয়েছে। যে ভাবে ধান মাটিতে শুয়ে পরেছে তাতে আর ভালো ফলন হবেনা। ধান কাটার শ্রমিক পাওয়া খুব কঠিন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, কালবৈশাখী ঝড়ে এ উপজেলার ১৩৬ হেক্টর ধানের জমির আংশিক ক্ষতি হয়েছে। আমরা পরামর্শ দিচ্ছি জমিতে পানি থাকলে তা দ্রæত বেড় করে দেওয়ার জন্য। যদি সম্ভব হয় তাহলে দুই-তিনটি গোছা এক জায়গায় করে বেঁধে দিবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930