IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> কুষ্টিয়ায় শতবিঘা জমিতে পার্চিং উদ্বোধন

কুষ্টিয়ায় শতবিঘা জমিতে পার্চিং উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে “ফসলের মাঠ হোক নিরাপদ” প্রতিপাদ্যকে সামনে রেখে ধানের জমিতে কীটনাশকের ব্যবহার কমানোর লক্ষ্যে শতবিঘা জমিতে পার্চিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) কৃষিবিডি’র উদ্যোগে মিরপুর উপজেলার আমলা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জুবায়ের রহমান, শিক্ষক আবু হেনা মস্তাফা কামাল, কৃষিবিডি’র উপদেষ্টা হাবিবুর রহমান, পরিচালক জাহিদ হাসানসহ অনেকে।

কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, ফসলের জমিতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি পোকা খেয়ে নিয়ন্ত্রণ করবে। এতে জমিতে কীটনাশকের ব্যবহার কমানো যাবে।

তিনি আরও বলেন, নিরাপদ উপায়ে ফসল উৎপাদন করা গেলে এক দিকে যেমন পরিবেশ ভালো থাকবে, অন্য দিকে কৃষকরাও আর্থিকভাবে উপকৃত হবেন। আমরা চেষ্টা করছি, পার্চিং পদ্ধতিতে পোকা দমন করাকে কৃষক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে।

সব ধরনের কীটনাশক মানবদেহের জন্য ক্ষতিকর, এ থেকে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এজন্য পরিবেশবান্ধব উপায়ে ফসলের পোকা দমনের কথা জানান মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জুবায়ের রহমান।

আগামীতে কৃষকরা তাদের জমিতে পার্চিং ব্যবহার করলে পরিবেশ ভালো থাকার পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমে আসবে বলে উল্লেখ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার।

কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষিবিডির উপদেষ্টা হাবিবুর রহমান জানান, কৃষি ক্ষেত্রে উৎপাদন ব্যয় ও কীটনাশকের ব্যবহার কমানোর জন্য কৃষিবিডির পক্ষ থেকে মিরপুর উপজেলায় একশত বিঘা ধানের জমিতে পার্চিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আশা করি, কৃষকরা কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক উপায়ে পোকা দমনে উদ্বুদ্ধ হবেন।

এসময় এ এলাকার প্রায় অর্ধশতাধিক মডেল কৃষক উপস্থিত ছিলেন। তারা এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নিজ নিজ জমিতে এ পার্চিং করার প্রতিশ্রুতি দেন।

ক্ষেতে গাছের ডালপালা পুঁতে দেওয়াকে পার্চিং বলা হয় । ফসলের জমিতে ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চি পুঁতে পাখির বসার ব্যবস্থা করা হলে পাখি ক্ষতিকারক পোকার মথ, বাচ্চা, ডিম খেয়ে পোকা দমন করে। শালিক, ফিঙে, শ্যামা, বুলবুলি, দোয়েলসহ বেশ কয়েক ধরনের পাখি পার্চিংয়ে বসে পোকা খায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930