IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> নন্দীগ্রামে প্রতিদিন হচ্ছে বৃষ্টি, ধানগাছ পচে বের হচ্ছে নতুন চারা

নন্দীগ্রামে প্রতিদিন হচ্ছে বৃষ্টি, ধানগাছ পচে বের হচ্ছে নতুন চারা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : প্রথম কালবৈশাখী ঝড়ে ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এরপর প্রায় প্রতিদিন হচ্ছে বৃষ্টি। এদিকে ইরি-বোরো ধান কাটা-মাড়াই মৌসুমের শুরুতেই আসে ঈদ। দেখা দেয় শ্রমিক সংকট। শস্য ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকদের ভাগ্যাকাশে নেমে আসে দুর্যোগের ঘনঘটা।

উপজেলার সদর ইউনিয়নের দলগাছা গ্রামের কৃষক এরশাদ প্রামানিক বলেন, ‘আমি এবার ১২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। ধান খুব ভালো হয়েছিল। ঝড়ে ধান শুয়ে পড়ার কারনে কাচা ধানগুলো আর পাকেনি। আমার ১০ বিঘা জমির ধান কাটা হয়েছে। ২ বিঘা জমির ধান পানিতে থেকে নষ্ট হয়ে গেছে। ওই ধান আর কাটা সম্ভব না। যে ধান কাটা হয়েছে সেগুলো প্রতি বিঘা ১৪-১৫ মণ ফলন হয়েছে’।

ভাটরা ইউনিয়নের বামন গ্রামের কৃষক তীর্থ সলির রুদ্র জানায়, শ্রমিকের দাম ৭ হাজার টাকা বিঘা। ধানের ফলন বিঘায় ১৩-১৪ মণ। এখন ধান কাটা মানে শুধু কৃষকের মনে বুঝ দেওয়া। এবার বোরো ধান চাষ করে কৃষকদের কিছুই থাকবে না। আমারি এমন হয়েছে তা নয়। বেশির ভাগ কৃষক বোরো ধান চাষ করে ক্ষতির মুখে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯ হাজার ৫৭৩ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৩২ মেট্রিক টন ধান।

পৌর এলাকার কৃষক মকছেদ আলী জানান, ‘আমার চার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ে ধানগুলো শুয়ে পড়ে। এরপর মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় ধানের উপর পানি জমে সেগুলো নষ্ট হয়েছে। সময়মতো শ্রমিক পেলে ধান কাটা যেত। এখন শ্রমিক পেয়েও লাভ নাই। কারণ সব ধান শেষ হয়ে গেছে। ধান পচে তাতে নতুন গাছ বের হয়েছে’।

উপজেলার থালতা কৃষক মানিক চন্দ্র সরকার বলেন, ‘আমি ৯ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ৫ বিঘা জমির ধান কাটা হয়েছে। প্রতিদিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। ধান কাটা শ্রমিকের দাম প্রায় দ্বিগুণ। ধানের ফলনও অর্ধেক। এ কারণে জলে থাকা ধান কাটবো কি না ভাবছি’।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, মঙ্গলবার পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় ৪৯ শতাংশ ক্ষেতের ধান কাটা হয়েছে। ঝড়-বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। তবে উৎপাদন লক্ষ্য মাত্রা অর্জিত হবে বলে আশা করছি। যত দ্রুত সম্ভব পাকা ধান কাটতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930