IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> কৃষি >> অল্প খরচে অধিক লাভ, পুঠিয়ায় বাড়ছে ভুট্টার চাষ

অল্প খরচে অধিক লাভ, পুঠিয়ায় বাড়ছে ভুট্টার চাষ

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : অল্প খরচে অধিক লাভ এবং উচ্চ ফলনশীল জাতের ভুট্টার চাষ করে প্রতি বছরই লাভের মুখ দেখছেন রাজশাহীর পুঠিয়া অঞ্চলের কৃষকরা। আর এতে করে প্রতিবছর এই অঞ্চলে বাড়ছে ভুট্টার আবাদ।

বিগত বছর গুলোর তুলনায় চলতি বছর ভুট্টার চাষ বেড়েছে এ অঞ্চলে। অনুকূল আবহাওয়া বিরাজ করলে এবার বাম্পার ফলন আশা করছেন চাষিরা।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ৬ টি ইউপি এলাকায় চলতি বছর ( খরিপ-১ মৌসুমে) প্রায় ২ হাজার ৪০০শত ৫২ হেক্টোর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।

উপজেলার সরিষাবাড়ি এলাকার ভুট্টাচাষী মোকলেছুর রহমান বলেন, আমরা প্রতিবছর জমি থেকে আলু তোলার পর ভুট্টা রোপণ করি। এতে আমাদের অতিরিক্ত কোনো টাকা ব্যায় হয় না। শুধুমাত্র দু-তিনবার পানির সেচ দিলেই চলে।

ভুট্টার বর্তমানে দাম ভালো থাকায়। বিগত বছরের তুলনায় এবার আরো বেশি জমিতে আমি ভুট্টা করেছি। ভুট্টা গাছগুলো ভালো সতেজ আছে আশা করা যায় ফলন
ভালই হবে।

ভালুকগাছি এলাকার চাষি আরিফুল ইসলাম বলেন, কৃষকরা বিগত দিনে এই সময় জমিতে তিল, মুগ জাতীয় ফসল বুনতো। যা বর্তমানে উৎপাদন খরচের অর্ধেক টাকাও আসে না। যার কারণে অনেক চাষিরা এখন ভূট্টা রোপনে আগ্রহী হচ্ছেন। ভূট্টায় তুলনামূলক রোগ-বালাই ও পোকার আক্রমন কিছুটা কম। আর অল্প খরচে ভুট্টা চাষ
করে অধিক লাভ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, ভুট্টা চাষ কৃষকদের জন্য অতি লাভজনক ফসল। খরচ কম থাকার কারণে প্রতিবছরই বাড়ছে ভুট্টা চাষের প্রতি মানুষের আগ্রহ। এ বছর আবহাওয়া অনুকূল থাকলে ভুট্টায় বাম্পার ফলন আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930