IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> কৃষি >> ধামইরহাটে ছয় মাসে ৭১ প্রজাতির আড়াই লাখ চারা উৎপাদন

ধামইরহাটে ছয় মাসে ৭১ প্রজাতির আড়াই লাখ চারা উৎপাদন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মাত্র ৬ মাসে ৭১ প্রজাতির প্রায় আড়াই লাখ চারা উৎপাদন করেছে ধামইরহাট বনবিভাগ।

ধামইরহাট বনবিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় তুন, ঝাউ, শিমুল, ডুমুর, কদম, টিউলিপ, বটল ব্রাস, শিউলিফুল, কাঞ্চন, হৈমন্তী, কৃষ্ণচুড়া, চাম্পা, ফুলকৃষ্ণ, সোনালু, রাঁধাচুড়া, বাজনা, মহুয়া, হলুদ, দেলীগর্জন, বৈঠাগর্জন, গামার, তেতুল, হরিতকী, বহেরা, আমলকি, আমড়া, চাপালিশ, শিলকড়ই, ইপিল ইপিল, অর্জুন, জারুল, বকুল, ছাতিয়ান, পিতরাজ, কাঠ বাদাম, অশোক, জিলাপী চারা, দেশী নিম, লেবু, হিজল, জাম, তাল চারা, হাইব্রিড আকাশমনি, মেনজিয়াম, জলপাই, বদ্যনারকেল, দারমারা, চিকরাশি, পারুল, পলাশফুল, বেত, পিয়ারা, গোলাপ কার্টিং (ক্রয়), মেহগনি, কাঠাল, দেবদারু, শাল, আতাফল, ডেওয়া, সরিফা, সফেদা, কদবেল, নাকেশ্বর, গাব, জয়তুন করমচা, গর্জন, পিটালী লটকন বাতাবি লেবু ও চালতা সহ বিরল প্রজাতি, বিলুপ্ত ও শোভাবর্ধনকারী এইসব চারা রোপন করা হবে আলতাদিঘী জাতীয় উদ্যান, শালবন সহ উপজেলার বিভিন্ন স্থানে।

ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, সামাজিক বনায়নের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের অধীনে ১৫ কিলোমিটার স্ট্রীপ বাগানে ১৫ হাজার, সাড়ে কিলোমিটার তাল চারার বাগানে ১৮শত, ২০ হেক্টর জমিতে স্বল্পমেয়াদী উডলট বাগানে ৫০ হাজার, ২০ হেক্টর এনরিচমেন্ট বাগানে সাড়ে ১২ হাজার, দীর্ঘ মেয়াদী দেশীয় প্রজাজি ও সৌন্দর্য বর্ধন চারা ২৫ হাজারটি, আলতাদিঘী জাতীয় উদ্যানে বিপদাপন্ন বিলুপ্ত প্রায় ও দীর্ঘ মেয়াদী দেশীয় প্রজাতির ৮০ হাজার চারা, বেত বাগান সৃজনে ৫ হাজার চারা, দশমিক ৫০ হেক্টর জমিতে ১ হাজার ২৫০টি ঔষধি চারা, দশমিক ২৫ হেক্টর জমিতে ১ হাজার ২৫০টি গোলাপ চারা, বিনামুল্যে বিতরণের জন্য ৩ হাজার ১২৫টি চারা ও সুফল প্রকল্পের ২৭ হেক্টর এনরিচমেন্ট বাগানে ৪০ হাজার ৫শত চারাসহ ২ লাখ ৩৫ হাজার ৪২৫ চারা বনবিভাগের নার্সারী হতে উত্তোলন করে তা রোপন করা হবে। এতে জাতীয় উদ্যান সহ বিভিন্ন এলাকায় শোভাবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করবে।

পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান বলেন, ধামইরহাট বনবিভাগ বনায়নে সারাদেশে প্রথম হয়ে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রী জাতীয় পুরুস্কার-২০২০ অর্জন করেছে, আগামী ৫ই জুন ১ম স্থান অর্জন করে প্রধানমন্ত্রী ১ম পুরস্কার হিসেবে ক্রেস্ট ও অর্থ গ্রহণ করবে ধামইরহাট বনবিভাগ, ইতিপূর্বেও ধামইরহাট বনবিট ৫ বার দেশ সেরা হয়েছে, আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930