IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> কৃষি >> রাণীনগরে ঝড়-বৃষ্টিতে ধানের ফলন বিপর্যয়, ক্ষতি ৫২ কোটি টাকা উপরে

রাণীনগরে ঝড়-বৃষ্টিতে ধানের ফলন বিপর্যয়, ক্ষতি ৫২ কোটি টাকা উপরে

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলায় এবারের ঝড় ও বৃষ্টিতে ধানের চরম ফলন বিপর্যয় ঘটেছে। এতে শুধু ধানেই কৃষকের ক্ষতি হয়েছে ৫২ কোটি টাকার উপর। ঝড়ে ও বৃষ্টির পানিতে পাকা ধান নুয়ে পরার কারনে অনেকেই জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পারেননি। ফলে জমিতেই ধান পচে নষ্ট হয়ে গেছে। এতে করে ক্ষতির পরিমান আরও অনেক বেশি হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১৮হাজার ৮০০ হেক্টর জমিতে ধান রোপন করেছিলেন কৃষকরা। শুরু থেকেই ধান গাছে তেমন রোগ-বালাই না থাকায় ধানের ফলন ভাল হবে এমনটি আসা করা হয়েছিল।

তিনি বলেন, গত বোরো মৌসুমে প্রাপ্ত উৎপাদন ফলন অনুযায়ী চলতি মৌসুমে রোপিত ধানে উৎপাদন লক্ষ মাত্রা ধরা হয়েছিল ১লক্ষ ১৬হাজার ৭৭২ মেট্রিকটন। কিন্তু ঝড় ও বৃষ্টির কারনে সময় মতো কৃষকরা পাকা ধান কাটতে না পারায় পানিতে নুয়ে পরার কারনে ফলন বিপর্যয় দেখা দেয়। এতে প্রাপ্ত উৎপাদন অর্জিত হয়েছে ১লক্ষ ১হাজার ৯৪৪ মেট্রিকটন। যা লক্ষমাত্রার চেয়ে ১৪হাজার ৮২৮ মেট্রিকটন কম।

তিনি জানান, বর্তমান ধানের বাজার দর অনুযায়ী শুধু ফলন বিপর্যয়ে প্রায় ৫২ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

তবে কৃষকরা বলছেন, এই ক্ষতির পরিমান প্রায় দ্বিগুন হবে। অনেক কৃষকরা ধান কাটতেই পারেননি। ফলে জমিতেই পচে নষ্ট হয়ে গেছে। এছাড়া চরা মুজুরি দিয়ে ধান কাটার কারনে আরো অনেক বেশি লোকসান হয়েছে।

রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কৃষক কাজী আনিছুর রহমান বলেন, তিনি ১২বিঘা জমিতে ধান রোপন করেছিলেন। ঝড়-বৃষ্টিতে ধান নুয়ে পরার কারনে এবং সময় মতো শ্রমীক না পাওয়ায় ৫ বিঘার জমির ধান পচে নষ্ট হয়ে গেছে। একই গ্রামের কৃষক বেলাল হোসেনের অবস্থা একই। তিনি ৪ বিঘা জমির ধান কাটতে পারেনি।

বড়গাছা ইউনিয়নের মালশন সরদার পাড়া গ্রামের মিজান সরদার বলেন, তিনি ৮ বিঘা জমির ধান কাটতে পারেনি।

কালীগ্রাম খন্দকার পাড়ার কৃষক সাইদুর রহমান বলেন, তিনি সাড়ে ২৩ বিঘা জমিতে ধান রোপন করেছিলেন। ঝড়-বৃষ্টিতে ধান নুয়ে পরার কারণে এবং সময় মতো শ্রমীক না পাওয়ায় ২১ বিঘা জমির ধান পচে নষ্ট হয়ে গেছে। ফলে ওই ২১বিঘা জমির একটি ধানও কেটে ঘরে তুলতে পারেননি।

একই গ্রামের কৃষক ইন্তাজ আলী জানান, তিনি ১৮বিঘা জমির মধ্যে সোয়া চার বিঘা জমির ধান কাটতেই পারেননি। সব ধান পচে নষ্ট হয়ে গেছে।

সিম্বা গ্রামের কৃষক রবিউল ইসলাম ও মিরাটের কৃষক আলাউদ্দীন বলেন, বিশেষ করে বিল এলাকায় যে সকল জমি রয়েছে সেগুলোর অধিকাংশ জমির ধান পানিতে তলে পচে নষ্ট হয়ে গেছে। তাদের মতে, এই ঝড়-বৃষ্টিতে কৃষি অফিসের জরিপ অনুযায়ী যে পরিমাণ ক্ষতি ধরা হয়েছে তার দ্বিগুন হবে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দ্বাড়াতে সরকারের প্রতি অহŸান জানিয়েছেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, কৃষকদের ক্ষতির বিষয়টি আমরা মাথায় নিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারীভাবে সহায়তা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930