IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> শ্রাবণেও নেই বৃষ্টি, অনাবৃষ্টিতে পুড়ছে আমনের মাঠ

শ্রাবণেও নেই বৃষ্টি, অনাবৃষ্টিতে পুড়ছে আমনের মাঠ

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আষাঢ় শেষ। শ্রাবণেও বৃষ্টি নেই। অনাবৃষ্টিতে পুড়ছে নওগাঁর পোরশা উপজেলার আমনের মাঠ। বৃষ্টি না হওয়ার কারনে আমন ক্ষেত হুমকির মুখে পড়তে পারে। আর বৃষ্টি না হওয়ায় বরেন্দ্র অঞ্চল খ্যাত এই উপজেলার আবাদি জমির গুলি ধু-ধু সাদা হয়ে পড়ে রয়েছে।

পুকুরের সামান্য পানি সেচের মাধ্যমে বীজতলায় বীজ বপন করলেও চারা গুলি হলুদ বর্ণের হয়ে যাচ্ছে। ফলে আমন উৎপাদনের লক্ষ মাত্রা ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। উপজেলার ছাওড়, তেঁতুলিয়া, গাঙ্গুরিয়া, নিতপুর ও ঘটনগর ইউনিয়নের অনেক গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে উল্লেখিত চিত্র।

এছাড়াও বৃষ্টির অভাবে অনাবাদি রয়েছে অনেক জমি। এই পরিস্থিতি মোকাবেলার জন্য মশিদপুর ও ঘাটনগর এলাকার কৃষকগণ ডিপটিউবয়েল থেকে সেচ কার্যক্রম চালিয়ে ধান রোপন করছেন। এই এলাকার কৃষকেরা প্রতি বিঘা জমিতে ৫০০-৬০০টাকায় পানি সেচের মাধ্যমে ধান লাগাতে দিশেহারা হয়ে পড়েছে।

এছাড়া উপজেলার বাঁকইল গ্রামের কৃষক আতাউর রহমান, খাড়িপাহাড় গ্রামের কৃষক আব্বাস আলী, জালুয়া গ্রামের জসিমউদ্দিন, মহাডাংগা গ্রামের লিটন, কালিনগরের দেলোয়ার ও বাঙ্গাবড়ি গ্রামের মোখলেছুর রহমান জানান, তাদের এলাকায় গভির নলক‚প না থাকায় বৃষ্টির পানি ও সেচ সংকটের কারনে আমনের ক্ষেত ফেটে যাচ্ছে। আষাঢ় শেষ হয়ে গেলেও জমিতে তারা ধান লাগাতে পারেনি। তাছাড়াও পানির অভাবে রোপিত চারা হলুদভাব হয়ে পড়ছে বলে তারা জানান।

তারা জানান, আমন চাষের ক্ষেত্রে বৃষ্টির পানির জন্যই অপেক্ষা করতে হয় তাদের। বৃষ্টি না হয়ে এভাব চলতে থাকলে বৃষ্টির অভাবে বরেন্দ্র এলাকার কৃষকেরা ধান লাগাতে পারবো না। ফলে আমাদের উপজেলায় ধান উৎপাদনের লক্ষ মাত্রা অর্জন নাও হতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেন।

এবিষয়ে বিএমডিএ পোরশা জোন সংশ্লিষ্টরা জানান, অনাবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে গভির নলক‚প গুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এগুলো দিয়ে চাষিরা তাদের কিছু জমি চাষাবাদ শুরু করেছে। বাঁকি জমিও চাষাবাদ হবে বলে তারা জানান।

অপরদিকে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে আমন ধান উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে। তবে প্রাকৃতিক কারণে অনাবৃষ্টি হলে লক্ষমাত্রা অর্জিত নাও হতে পারে। তবে বৃষ্টি নির্ভর এলাকায় বৃষ্টি না হলে অনাবৃষ্টির কারনে চাষবাদ কিছুটা হলেও ব্যহত হওয়ার আশংকা প্রকাশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031