IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> ডিজেল-সারের মূল্যবৃদ্ধি হওয়ায় বাড়তি খরচ, দুশ্চিন্তায় কৃষকরা

ডিজেল-সারের মূল্যবৃদ্ধি হওয়ায় বাড়তি খরচ, দুশ্চিন্তায় কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : আমনের ভরা মৌসুমে সারের দাম বাড়ানোর পর হঠাৎ বেড়ে দিয়েছে ডিজেলের দাম। একের পর এক মূল্যবৃদ্ধিও কারণে দুশ্চিন্তায় পড়ে গেছে বদলগাছী উপজেলার কৃষকেরা। এমনিতে এ বছর স্বাভাবিক সময়ে হয়নি কোন বৃষ্টিপাত। আমন ধান রোপনের জন্য এ অবস্থায় অতিরিক্ত দামে ডিজেল কিনে দিতে হচ্ছে সেচ, তাহলে কোনোভাবেই লোকসান কাটানো সম্ভব হবে না বলে মনে করছেন কৃষকেরা। কারণ উৎপাদন খরচ ও পরিবহন খরচ দুটোই বাড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডিজেলের মোট চাহিদার বড় একটি অংশ কৃষি ফসল উৎপাদন ও পণ্য পরিবহনে ব্যবহার করা হয়। তেলের দাম লিটারে ৩৪ টাকা এবং ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর কারণে কৃষি ফসল উৎপাদনে ব্যয় বাড়বে প্রায় ৩০/২৫ শতাংশ। ক্ষতিগ্রস্ত হবে কৃষি অর্থনীতি। এ অবস্থা চলতে থাকলে থেমে যাবে কৃষি উৎপাদন।

জানা গেছে, গত ১ আগষ্ট কৃষক পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা প্রতি কেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা পুণনির্ধারণ করেছে সরকার। এরপর ৬ আগষ্ট শুক্রবার রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩৪ টাকা করে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ডিজেল ও সারের মূল্যবৃদ্ধির পর আমন মৌসুমে এক বিঘা জমিতে খরচ হবে ৭-৮ হাজার টাকা। এর মধ্যে ইউরিয়া সারে ৩০ কেজি ৬৬০-৬৮০, পটাশ ১০ কেজি ২৮০, ফসফেট ১৫ কেজি ৪২০, জিপসামে ১০ কেজি ২২০ টাকা। এ ছাড়া শ্রমিক, হালচাষ ও রোপণ করতে আরো ৪ হাজার ৫০০ টাকা এবং সেচ বাবদ খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। বিগত মৌসুমগুলোতে এক বিঘা জমিতে খরচ হয়েছে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। অর্থাৎ, এবার সার, হালচাষ ও সেচ খরচে কৃষকদের অতিরিক্ত গুনতে হচ্ছে প্রায় ৩ হাজার টাকা।

উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে, বৃষ্টির জন্য দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে সেচ দিয়েই চাষাবাদ শুরু করেছেন কৃষকেরা। কেউ জমি প্রস্তুত করতে হালচাষ দিচ্ছেন। কেউবা জমিতে শ্যালো ইঞ্জিনে দিয়ে সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আবার কেউ কেউ আনুষঙ্গিক কাজ শেষে জমিতে চারা রোপণ করেছেন।

কৃষকেরা জানান, ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে জমিতে হালচাষ ও সেচ খরচ বেড়ে গেছে। বিগত সময়ে এক বিঘা জমিতে ট্রাক্টর দিয়ে এক চাষ করা হতো ৩০০ থেকে ৩৫০ টাকায়। ডিজেলের দাম বাড়ার পরদিন থেকেই এক বিঘা জমি চাষ করতে ট্রাক্টর ও পাওয়ারটিলার মালিকেরা নিচ্ছেন ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। সে হিসাবে এক বছরের ব্যবধানে দুই গুণ বেড়েছে ধান উৎপাদনের ব্যয়। কিন্তু সেই তুলনায় মিলছে না ফলন ও দাম।

কৃষক আনোয়র হোসেন বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় সেচ খরচ ৪০০ থেকে ৬০০ টাকা বেড়েছে এবং হালচাষে খরচ বাড়ছে ৩০০ থেকে ৩৫০ টাকা।

এ বিষয়ে ট্রাক্টরের মালিক মিজানুর রহমান বলেন, ‘গাড়ি চালিয়ে যদি লাভই না হয়, তাহলে চলব কীভাবে? আগে তেলের দাম কম ছিল, চাষের খরচও কম নেওয়া হতো।’ এখন তেলের দাম বেশি তাই চাষ খরচ আমরা বেশি নিচ্ছি।

এদিকে উপজেলার সচেতন মহল বলছেন, সার ও তেলের দাম বাড়ার কারণে উৎপাদন ব্যয় প্রায় ৩০/৩৫ শতাংশ বেড়ে যাবে। কারণ যান্ত্রিক কৃষিব্যবস্থায় উৎপাদন খরচ অনেকটাই নির্ভর করে ডিজেল তেলের ওপর। এ অবস্থায় কৃষকের জীবনে অর্থনৈতিক সংকট, সেটি আরও প্রকট হবে।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৫ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার হাসান আলী বলেন, এবছর আমনের চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় ফসল উৎপাদনে ব্যয় অনেকটা বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031