IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> রায়গঞ্জে চলতি আমণ ধানের পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত কৃষক

রায়গঞ্জে চলতি আমণ ধানের পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত কৃষক

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষকের বিভিন্ন জমিতে চলতি আমণ ধানের আগাছা পরিস্কার, সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা। গত বছর ভাল ফলন ও ভাল দামও পেয়েছিলেন উপজেলার কৃষকরা।

ধানের দাম বেশি থাকায় এবারও মনের সুখে আমণ ধানের জমিতে নিয়মিত সার প্রয়োগ ও আগাছা পরিস্কার করতে দেখা যায় অধিকাংশ কৃষকদের। তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং সারের দাম কিছুটা বাড়তি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে কৃষকদের।

উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের এক কৃষক জানান, গত বছর ধানের দাম ভাল থাকায় এ বছরে আমার নিজস্ব কিছু জমির পাশাপাশি অন্যের আরও ২/৩ বিঘা জমি বরগা নিয়ে চাষ করছি। ধানের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, ফলন বৃদ্ধি, দানাদারপুষ্টির জন্য কীটনাশক ও আগাছা পরিস্কার করছি। আমণ ধান চাষে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করছেন। আর তাছাড়া এবার সারের দাম একটু বাড়তি হলেও তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে জানান এই কৃষক। ভালো ফলন পেলে ও ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষক।

এদিকে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার। কৃষি খাতে তিনি বিভিন্ন ভর্তূকি ও অর্থের বরাদ্দ দিয়ে এ খাতকে আরও সমৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রীর এ পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031