IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> তারাগঞ্জে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

তারাগঞ্জে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : তারাগঞ্জ উপজেলার চারিদিকে এখন সবুজের সমারহ। উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন রোপা-আমন ধানের সবুজ রঙ্গের ধান গাছের বর্ণিল সমারহ। ঐ সবুজ রং বলে দেয় গ্রামবাংলার কৃষকদের মাথার ঘাম পাঁয়ে ফেলা রোপা-আমন ধান চাষের দৃশ্য। অনেক জমিতে ধান গাছের মাথা বেয়ে এখন কাঁচা শীষ বের হচ্ছে। আবাদ আর গাছ দেখে চলতি মৌসুমে রোপা-আমন ধানের বাম্পার ফলনের বুক ভরা আশা করছেন কৃষকরা।এই উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় এবং এখন পর্যন্ত কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় জমিতে ধান অনেক ভাল রয়েছে।

রহিমাপুর ও ঘনিরামপুর এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, বর্তমান আমাদের কৃষি কর্মকর্তা অনেক ভালো উনার পরামর্শে এবং দিকনির্দেশনায় আমরা এবার জমিতে ধান চাষ করে ভাল ফল পাচ্ছি । এবারে অনাবৃষ্টি সহ নানাবিধ প্রাকৃতিক সমস্যার মাঝেও নিজের উৎপাদিত ফসলকে আকড়ে ধরে নিজের জিবন সংসার পরিচালনার যে গুরু দায়িত্ব সেটা থেকে কিছুটা হলেও পরিত্রানের উপায় খুঁজে পান কৃষকরা। শত সমস্যার মাঝেও তারা নিজের ঘাম ঝরিয়ে বাংলাদেশ কে খাদ্যে স্বয়ংসম্পুর্ন করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতি নিয়ত।

কৃষক হলো বাংলাদেশের প্রান তাদের সুযোগ সুবিধাদি বাড়াতে পারলে দেশ আরো এগিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই। আর তাদের এই পরিশ্রমের সাথে একাত্বতা প্রকাশ করে এগিয়ে যাচ্ছে সরকারি কৃষি বিভাগ। তাদের উৎসাহ দিয়ে নতুন ফসল উৎপাদনের জন্য যোগাযোগ রেখে চলেছে প্রতি নিয়ত।আর তাই কৃষকরা এবারে বাম্পার ফলনের আশাও করছেন। আর প্রায় তিন থেকে চার সপ্তাহ পরই আগাম জাতের রোপা-আমন ধান পাকার সম্ভাবনা দেখে ক্ষেতে কৃষকদের স্বপ্ন যেন দোল খাচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউপিতে ১০হাজার ১শ ৪০ হেক্টর আবাদী জমিতে ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে।

আমনের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করা না হলেও এবছর লক্ষ মাত্রা ছাড়িয়ে ধানের উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অধিদপ্তর।ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম সহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তাই ধানের রোগ বালাই দমনে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ধানে পোকা দমনের জন্য ব্যাপাক কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তর। চাষী বা কৃষকদের সাথে মাঠ পর্যায়ে মতবিনিময়, উঠান বৈঠক, লিফলেট বিতরন ও আলোক ফাঁদ ব্যবহার কার্যক্রম পরিচালনা করছেন কৃষি দপ্তর। আবহাওয়া অনুকুলে থাকায় আর সঠিক সময়ে চারা রোপন করায় এবং কৃষকরা তার সঠিক পরিচর্যা করায় এবারে ধানের গাছ এখন পর্যন্ত দেখার মত হয়ে রয়েছে।

আর তাই কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করেছেন মাঠ পর্যায়ে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান জানান, যদিও এবছর সময়মত আকাশের পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি , তারপরও প্রাকৃতিক কোন দুর্যোগ না হওয়ায় এবছর ধান গাছ বেশ ভাল রয়েছে। এবারে ধানের ফলন বাম্পার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। কৃষকদের সকল ধরনের পরামর্শ দিচ্ছি। যেন বিগত যে কোন বছরের তুলনায় এবার ধানের ফলন বাম্পার হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উর্মি তাবাসুম বলেন, এবারে ধানের গাছ ভাল রয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। জমি থেকে কৃষকের ঘরে তোলা পর্যন্ত ধান যেন ভাল থাকে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। এবছর তারাগঞ্জ উপজেলায় ধানের ফলন বাম্পার হবে হবে বলে তিনি আশা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031