IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> পত্নীতলায় আমণের বাম্পার ফলনের সম্ভাবনা

পত্নীতলায় আমণের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : দু’চোখ যতদুর যায় সবুজ আর সবুজ এ যেন সবুজের সমারোহ। ভারত সীমান্ত ঘেষা উত্তরের বরেন্দ্র জনপদ নওগাঁর পত্নীতলার মাঠ গুলো যেন প্রকৃতির সবুজ কন্যা হয়ে সেজেছে।

শস্য ভান্ডার খ্যাত ধান উৎপাদনের অন্যতম উপজেলা নওগাঁর পত্নীতলার মাঠ গুলোতে আমণের আবাদ সবুজ শোভা বর্ধন করছে।

মৃদু মন্দ বাতাসে দোল খাচ্ছে কচি ধান গাছের সবুজ পাতাগুলো আর কৃষকের মনে সঞ্চারিত হচ্ছে স্বপ্ন আশা। এক সময় এই অঞ্চলে নানা সমস্যার কারণে তেমন ফসল হতো না একটি মাত্র ফসল হতো তাই জমি থেকেও ভাত হয়নি কৃষকের। স্থানীয় কৃষি বিভাগের প্রচেষ্টা ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর গভীর নলকূপ যেন আশির্বাদ হয়েছে কৃষকদের। এখন একটি জমিতে তিন ফসল আবার কোন কোন জমিতে ৪ টি ফসল হয়।

সরেজমিনে উপজেলায় কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, ধানের গাছ গুলো সুন্দর সতেজ হয়েছে কৃষকদের সাথে কথা বলে জানা যায় বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে। রোপা আমণ মওসুমের মাঝামঝি এই সময় মাঠের পর মাঠ শোভা পাচ্ছে সবুজের সমারোহ। আর এ সময়েই উপজেলার বিভিন্ন মাঠে আমণ ধানের সবুজ গাছগুলোতে পোকামাকড় দমন, সার বিষ প্রয়োগ সহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চলতি রোপা আমণ মৌসুমে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সর্বমোট ২৭হাজার ২শ হেক্টর জমিতে আমণ চাষাবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যা অর্জিত হয়েছে ২৬ হাজার ১৫০ হেঃ। এই জমি থেকে ১০৪৬০০ মেঃ টন(চাউল) উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

এবার উপজেলার বিভিন্ন মাঠে চাষ হয়েছে স্বর্ণা ৫, ব্রিধান ৪৯, ৫১, ৭১,৭৫,৯০ বিনা ১৭ ব্রিধান ৮৭ ব্রিধান ৩৪ স্থানীয় চিনি আতপ সহ উন্নত ফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করেছে। যা এ উপজেলার চালের চাহিদা পূরন করেও বাহিরে রপ্তানী করতে পারবে কৃষকরা। এ বছর প্রথম দিকে যদিও আবহাওয়া খুব একটা অনূকূলে ছিলনা, সেচের মাধ্যমে রোপা আমন চাষাবাদ করেছে কৃষকরা তবুও রোগ বালাই কম। কৃষি অফিসের সময় মত পরামর্শ পেয়ে কৃষকরা জমিতে যে পরিশ্রম করেছে তাতে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

উপজেলার পুঁইয়া গ্রামের কৃষক অলোক কুমার, নাদৌড় গ্রামের কৃষক মোতাহার, হাবিবুর, বালুঘা গ্রামের কৃষক পরিতোষ বর্মনসহ কয়েকজন কৃষক বলেন, চলতি মওসুমের শুরু থেকেই বুক ভরা আশা নিয়ে দিনভর মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করছেন। এই অঞ্চলের কৃষকরা বিপুল পরিমান ফসল উৎপাদন করে অত্র অঞ্চলের খাদ্যের চাহিদা পূরণ করেও ৭০/৭৫ ভাগ ধান দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে।

তবে একাধিক কৃষক বলেন, তেল ও সারের দাম বৃদ্ধিতে এবং শুরুর দিকে পানি সেচ এবার রোপাআমণ চাষাবাদ করতে খরচ বেশী পরেছে তাই তেমন লাভ থাকবে না, ধানের ভাল ফলন ও ভাল দাম থাকলে হয়তো কিছুটা লাভ হতে পারে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, যেহেতু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়েছে এবং ইউরিয়া সার অধিকাংশ কৃষক সুষম মাত্রায় ব্যবহার করেছে তাই রোগবালাই এর আক্রমন কম আছে এবং শেষ পর্যন্ত আবহাওয়া অনূকূলে থাকলে ফলন ভাল হবে আশা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031