IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজধানী দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টিবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে সমন্বয় সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগ
Home >> কৃষি >> পারিবারিকভাবে লাউ চাষে লাভবান রায়গঞ্জের কৃষকরা

পারিবারিকভাবে লাউ চাষে লাভবান রায়গঞ্জের কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক ভাবে বাড়ছে লাউচাষ। প্রায় সময় উপজেলার বিভিন্ন হাট-বাজারেও পাওয়া যাচ্ছে আশানারুপ লাউ। এছাড়া দাম ভালো থাকায় অন্যের জমি বর্গা নিয়ে হলেও চাষ করছেন কুষক।

উপজেলার পাশাপাশি হাটপাঙ্গাসীর সন্নিকটে সিরাজগঞ্জ সদর ইসলামপুর গ্রামের অনেক কৃষক আগাম জাতের লাউ চাষ করছেন। এমনকি বাড়ির আঙ্গিনাতেও লাউ চাষ করছেন গৃহীনিরাও। এতে তেমন পরিশ্রম করতে হয় না বললেই চলে। শুধু জায়গা ও জমি প্রস্তুত করে নির্দিষ্ট দূরত্বে বীজ বপন করতে হয়।

এই গাছ এক থেকে দেড় ফুট লম্বা হলে মাচা বা ঝাংলা তৈরি করে তাতে তুলে দিলে কিছুদিন পরেই লাউয়ের ফলন আসা শুরু করে। একেকটি গাছ থেকে ৫০-৬০টি লাউ পাওয়া যায়। পাইকারি বাজারে বর্তমানে এক একটি লাউ ১৮ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মাল ব্যবসায়ীরা খুচরা হিসেবে বিক্রি করেন আকার ভেদে ৩৫ টাকা থেকে ৫০ টাকায়।

এদিকে উপজেলার চঁকনুর, কৃষ্ণদিয়া, শ্রীদাসগাতী, মাটিখোড়া ও সদর উপজেলার ইসলামপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক জানান, তাঁরা একই জমিতে, লালশাক ঝিংগা, পটলসহ বিভিন ধরনের সবজিরও চাষ করেছেন।

উপজেলার নিজামগাতী গ্রামের জয়নাল আবেদিন বলেন, আমাদের এখানকার মাটি লাউ চাষের জন্য উপযোগী। বাজারে এর দামও বেশ ভাল। বিগত কয়েক বছর ধরে পারিবারিক ও অন্যের জমি বর্গা নিয়ে হলেও লাউ চাষ করছেন লাভবান হচ্ছেন বলে জানান এই প্রবীণ কৃষক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930