IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> রাণীনগরে নুয়ে পড়েছে জমির ধান, ফলন বিপর্যয়ের আশংকা

রাণীনগরে নুয়ে পড়েছে জমির ধান, ফলন বিপর্যয়ের আশংকা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নওগাঁর রাণীনগরে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৫৪০হেক্টর জমির কাঁচা-পাকা ধান নুয়ে পড়েছে। ফলে ধানের ফলন বিপর্যয়ের আশংকা করছেন কৃষকরা। কৃষি কর্মকর্তা বলছেন পাকা ধানের ক্ষতি না হলেও কাঁচা ধানের ফলনে কিছুটা প্রভাব পরতে পারে।

রাণীনগর উপজেলায় এবার ১৯ হাজার ৫৪০হেক্টর জমিতে ধান আবাদ করেছেন কৃুষকরা। এর মধ্যে আগাম জাতের ধান পেকে যাওয়ায় কাটতেও শুরু করেছেন কৃষকরা। হঠাৎ করেই ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার ভোর রাত থেকেই আকাশ মেঘলা দেখা যায়। এদিন বেলা ১১টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা হাওয়া বইতে থাকে। সারা দিন বৃষ্টি এবং বাতাসের প্রভাব খুব বেশি লক্ষ করা না গেলেও সন্ধার পর থেকে হালকা থেকে মাঝারী আকারে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে জমির কাঁচা এবং আগাম জাতের পাকা ধান নুয়ে পরেছে।

কৃষকরা বলছেন, অধিকাংশ জমির ধানের মাত্র শীষ বের হচ্ছে। আবার আগাম জাতের অনেক ধান পেকে গেছে। কেউ কেউ ধান কাটতেও শুরু করেছেন। এরই মধ্যে ধান নুয়ে পরার কারনে সদ্য শীষ বের হওয়া ধানের ফলন অর্ধেকে নেমে আসবে। এছাড়া মাটিতে নুয়ে পরার কারণে ধান কাটতে প্রায় দ্বিগুন খরচ পরে যাবে। ফলে একদিকে ফলন বিপর্যয়,অন্য দিকে অতিরিক্ত খরচ হবে।

কৃষকদের মতে, এমনিতেই চলতি মৌসুমে জ্বালানী তেল, রাসায়নিক সার, কিটনাশকের দাম বৃদ্ধির কারণে ধান উৎপাদনে প্রতি বছরের ন্যায় এবার অধিক খরচ হয়েছে। এর মধ্যে প্রাকৃতিক দূর্যোগে ধান নুয়ে পরার কারণে ফলন বিপর্যয় ও ধান কাটা খরচ বেশি পরে যাবে। এতে লোকসান হতে পারে আশংকা করছেন তারা।

কালীগ্রামের কৃষক শরিফ হোসেন বলেন, তার সাড়ে ৬বিঘা জমির মধ্যে প্রায় চার বিঘা জমির কাঁচা ধান নুয়ে পরেছে। কৃষক আব্দুর রাজ্জাক বলেন, তার প্রায় ৫ বিঘা জমির আগাম জাতের পাকা ধান বৃষ্টি আর দমকা হাওয়ার কারনে মাটিতে নুয়ে পরেছে। ফলে পাকা ধানের ফলন কিছুটা কম হবে এবং ধান কাটতে শ্রমিক মুজুরী প্রায় দ্বিগুন পরে যাবে।

মিরাটের সাহাবুল হোসেন বলেন, তার প্রায় ৮বিঘা জমির কাঁচা ধান পরে গেছে। তিনি বলেন, সদ্য শীষ বের হয়েছে এ অবস্থায় ধান পরে যাওয়ায় ফলন অর্ধেকে নেমে আসবে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৫৪০হেক্টর জমির স্বর্ণা-৫, পাইজাম, ব্রি-৩৪ এবং ব্রি-৯০জাতের পাকা ধান নুয়ে পরেছে। তিনি দাবি করে বলেন, পাকা ধানের ক্ষতি হবেনা। তবে কাঁচা ধানের ফলনে কিছুটা প্রভাব পরতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031