IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> রায়গঞ্জে আগাম ভূট্টা চাষে ব্যস্ত কৃষকেরা

রায়গঞ্জে আগাম ভূট্টা চাষে ব্যস্ত কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে চলতি আন ধান কেটেই আগাম ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভুট্টা চাষের ডিসেম্বর মাস বীজ বপনের উপযুক্ত সময় হলেও বাড়তি লাভের আশায় নভেম্বরের পথম থেকেই আগাম জাতের ভুট্টা চাষে মাঠে নেমে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা। বর্তমান কৃষকেরা জমি তৈরিসহ লাইন টেনে বীজ বপন ও জমির চারিদিকে বাঁশের বেড়া দিতে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে উপজেলার নিজামগাতী, চকনুর, এরান্দহ, মথুরাপুর, গ্রামপাঙ্গাসী, শ্রীদাসগাতী ও হাটপাঙ্গাসীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা জমিতে লাইন টেনে ভুট্টার বীজ বপন করছেন। পুরুষের কাজে সহযোগিতাও করছেন গৃহিনীরাও।

উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, গত বছর কাজের সন্ধানে ঢাকায় থাকার কারণে সময় মতো ভুট্টার চাষ করতে না পারলেও এবার আগে ভাগেই জমিতে ভুট্টার চাষ করছি। ভুট্টার খেতে তেমন রোগবালাই হয় না। আর তাছাড়া অন্যান্য ফসলের চাইতে সেচ ও সারও কম লাগে। বাজারে ভুট্টার চাহিদা থাকায় দামও বেশ ভালই পাওয়া যায় বলে জানান উপজেলার ভ্রম্যগাছা গ্রামের আরেক কৃষক হাফেজ নুরুল ইসলাম। কম খরচে চাহিদা অনুযায়ী লাভ পাওয়ায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031