IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> তারাগঞ্জে শীতকালীন সবজিতে ভরপুর ফসলের মাঠ

তারাগঞ্জে শীতকালীন সবজিতে ভরপুর ফসলের মাঠ

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার শাক-সবজির আলাদা খ্যাতি রয়েছে সারাদেশে। এই উপজেলার সবজির গুণগত মান অনেক ভালো ও পুষ্টিকর হওয়ায় সারাদেশেই এখানকার সবজির চাহিদা রয়েছে। সিম, ফুলকপি সহ হরেক রকম শীতকালীন সবজিতে হেসে উঠেছে ফসলের মাঠ।

তাই উপজেলার পাইকারি ও খুচরা সবজির বাজারগুলোতে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহ। এতে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম।

মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল থাকার কারণে শীতের আগাম শাক-সবজি সহ সবধরনের সবজির উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯শ হেক্টর জমি। তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নেই সব্জী চাষ হয়। তবে সবচেয়ে বেশি সবজি চাষ বেশি হয় সয়ার, আলমপুর ও কর্শা ইউনিয়নে।

আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, মুলা, সিম, ঢেড়শ, কুমড়া, বেগুনসহ অন্য শীতকালীন সবজির। শীতের শুরুতেই এবার পাইকারি বাজারসহ খোলা বাজারে বাড়ছে সবধরনের শাকসবজির সরবরাহ।

উৎপাদিত সবজি তারাগঞ্জ উপজেলা সদরসহ চিকলী বাজার, ইকরচালী বাজার, সয়ারের বুড়ির হাট, কাজীর হাট ধোলাইঘাট ও হাড়িয়ারকুটি ইউনিয়নে র ডাংগীরহাট বাজারে সবজি বিক্রি করতে নিয়ে আসেন কৃষকরা। পাইকারি ক্রেতারা স্থানীয় বাজার থেকে প্রতিদিন শাক-সবজি কিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছে এসব সব্জি।

সরেজমিনে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সবজির হাটে গিয়ে দেখা যায়, আশেপাশের গ্রাম থেকে সবজি চাষিরা ভ্যান ও রিকশায় ঝুড়ি ভর্তি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি নিয়ে হাটে জড়ো হয়েছে। ক্রেতা বিক্রেতাদের দরদামের ছন্দে বাজারের পরিবেশ হয়ে উঠেছে ছন্দময়।

তারাগঞ্জ বাজারে কথা হয় সবজিচাষী সাঈদী হাসান সাঈদ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ধূমকেতু নিউজের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধিকে বলেন, এ বছর ১ বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি, সবজির উৎপাদন ভালো হয়েছে, বাজারে সবজির দাম ও ভালো পাওয়া যাচ্ছে, আমি ইতোমধ্যে জমির অর্ধেক সবজি বিক্রি করে জমির খরচ তুলে ফেলেছি যার ফলে আমার লাভ ভালোই হবে।

এব্যাপারে কথা হয় তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম এর সাথে তিনি বলেন, এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনূকূলে থাকায় শীতকালীন সবজি বিগত যে কোন সময়ের চেয়ে ভালো হয়েছে, আমরা উপজেলা কৃষি বিভাগ সব সময় কৃষকের সাথে থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে কৃষকরা সবজি চাষ করতে গিয়ে কোন সমস্যায় না পরে, বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় সবজির দাম কমতে শুরু করেছে। সবজির পুরো উৎপাদন শুরু হলে দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে, তবে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031