IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসিংড়ায় ১৪ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনবছর না পেরোতেই ধসে গেল গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে, নির্মাণমান নিয়ে প্রশ্নরাজধানী দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি
Home >> কৃষি >> রায়গঞ্জে ধান কাটতে শ্রমিক সংকটে কৃষকেরা

রায়গঞ্জে ধান কাটতে শ্রমিক সংকটে কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন ধান কাটতে শ্রমিক সংকটে পরেছেন উপজেলার কৃষকেরা। বিশেষ করে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের কৃষকেরা। দিগুন পরিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানান অধিকাংশ কৃষক। অনেকে বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে ধান কাটছেন।

অনেকে আবার শ্রমিক না পেয়ে শ্রমিকের আশায় জমিতেই ধান রেখে দিয়েছেন। এর ফলে বাড়ির আঙ্গিনায় লাগানো আমন ধান হাঁস, মুরগি ও ছাগল খেয়ে ফেলছে। ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে জানান বেশ কয়েকজন কৃষক।

উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান মুফতি নাজমুল হোসাইন নবীদুল, শহিদুল ইসলাম ও কলেজ ছাত্র শিহাব সরকার জানান, শ্রমিক না পেয়ে আমরা চাচা-ভাতিজা মিলে ধান কেটে শ্যালো মেশিন দিয়ে ধানের আঁটি থেকে ধান আলাদা করে ঘরে তোলার চেষ্ঠা করছি।

এদিকে উপজেলার ভ্রাম্যনবাড়িয়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, বেশি দামেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিকের এমন সংকট আগে কখনো দেখিনি।

উপজেলার আরেক কৃষক বলেন, আমার জানা মতে উপজেলার অন্যান্য কৃষকেরা স্থানীয় কৃষিকর্মকর্তাদের সার্বিক সহযোগিতা পেলেও গ্রামপাঙ্গাসী গ্রামের স্থানীয় কৃষিকর্মকর্তার কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না বলেও জানান এই কৃষক।

এদিকে উপজেলায় ভ্যাটারি চালিত অটোভ্যান বেশি হওয়ার কারণেই মূলত শ্রমিকের সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন উপজেলার সচেতন মানুষ। এহেন অবস্থায় ধান কাটার জন্য সরকারি ভাবে মেশিন পেলে উপকার হতো বলে জানান উপজেলার কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930