IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসিংড়ায় ১৪ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনবছর না পেরোতেই ধসে গেল গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে, নির্মাণমান নিয়ে প্রশ্নরাজধানী দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি
Home >> কৃষি >> আত্রাইয়ে শীতের আগমনে গাছিদের খেজুর রস সংগ্রহের ধুম

আত্রাইয়ে শীতের আগমনে গাছিদের খেজুর রস সংগ্রহের ধুম

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে সুস্বাদু খেজুর রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে গাছিরা। উপজেলার বিভিন্ন রাস্তায়, বাড়ির উঠানে, জমির আইলে ও রেললাইনের দু’ পাশ দিয়ে হাজার হাজার খেজুর গাছে থেকে রস সংগ্রহ করতে গাছিরা তৎপর হয়ে উঠেছে। বিকেল হবার সাথে সাথে চলছে খেজুর গাছে রস সংগ্রহের কলস লাগানোর ধুম। আবার ভোর থেকেই এ কলসগুলো নামিয়ে রস জাল দিয়ে লালি ও গুড় তৈরির ধুম।

জানা যায়, আত্রাই রেলওয়ে স্টেশন থেকে উত্তর দিকে রেললাইনের দুই পাশ দিয়ে প্রায় দুই শতাধিক খেজুর গাছ রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি রাস্তার পাশে, ব্যাক্তিমালিকানাধীন বাড়ির উঠানে ও জমির আইলে বেশ কিছু খেজুর গাছ রয়েছে। প্রতি বছর শীত মৌসুমে এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে লালি ও গুড় তৈরি করা হয়। এসব লালি ও গুড় অত্যন্ত সুস্বাধু। বিশেষ করে শীতের পিঠাপুলি খেজুরের রস বা গুড় ছাড়া কল্পনাই করা যায় না। অতিথি আপ্যায়নে খেজুর রস বা গুড়ের পিঠার কদর সর্বত্র। অন্যান্য বারের ন্যায় এবারও শীতের আগমণির সাথে সাথে গাছিরা তৎপর হয়ে উঠেছে খেজুর গাছ থেকে রস সংগ্র করতে।

ইতিমধ্যেই সব জয়গাতেই খেজুর রস সংগ্রহ শুরু হয়েছে। এ এলাকার কৃষক ও লোকজন খেজুর রস সংগ্রহে তেমন অভিজ্ঞ না হওয়ায় প্রতি বছরই দক্ষিণ এলাকা রাজশাহীর বাঘা, চারঘাট ও নাটোরের লালপুর এলাকা থেকে গাছি এসে এ অঞ্চলের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় অন্যান্য বারের ন্যায় এবার ওই অঞ্চল থেকে অনেক গাছি এসেছেন এলাকায়।

আত্রাই রেললাইন এলাকার খেজুর গাছ থেকে রস সংগহ্র করছেন রাজশাহীর বাঘা উপজেলার বাহাদুর (৫০), মামুন (৪০), গিয়াস (৬৫) ও শাবু (২৫)।

তাদের মধ্য থেকে কথা হয় বাহাদুরের সাথে। তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে তারা রস সংগ্রহ শুরু করেছেন। আগামী ফেব্রæয়ারী মাস পর্যন্ত মোট ৪ মাস তাদের রস সংগ্রহ হবে। এসব রস থেকে যে লালি ও গুড় তৈরি হবে তা দিয়ে তারা আর্থিক অনেক লাভবান হবে। রেললাইনের এসব গাছ নামমূল্যে তারা লীজ নিয়েছেন বলে বাহাদুর জানান। তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানালেন আত্রাইয়ের সহকারী স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ।

উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, খেজুর গাছ একটি লাভজনক গাছ। এসব গাছের পরিচর্যা করলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930