IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> আবহাওয়ার আগাম তথ্য পাচ্ছেন না রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কৃষকেরা

আবহাওয়ার আগাম তথ্য পাচ্ছেন না রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষি আবহাওয়ার পূর্বাভাসের জন্য স্থাপনকৃত স্বয়ংক্রিয় রেইনগজ মিটারসহ দীর্ঘদিন ধরে বন্ধ বা অকেজো থাকার কারনে আবহাওয়ার আগাম সঠিক তথ্য প্রাপ্তি হতে বঞ্চিত উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়ন ও আশপাশের শত শত কৃষক ও সাধারণ মানুষ।

দির্ঘদিন ধরেই বন্ধ রয়েছে রেইনগজ মিটার, সোলার প্যানেল এবং তথ্য বোর্ডের সকল কার্যক্রম। বিগত কয়েক বছর আগে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের মতো পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল কৃষকদের জন্য আবহাওয়া তথ্য বোর্ড। কিন্তু বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকায় আগাম তথ্য না পাওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।

এদিকে স্থানীয় সাবেক কৃষিকর্মকর্তা রুস্তম আলী জানান, দীর্ঘতিন ধরেই অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে কৃষকরা আগাম আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছে না। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। চিকিৎসার জন্য অত্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু ভারতে থাকায় এব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অপরদিকে উপজেলার পাঙ্গাসী এলাকার সবুজ, খোসবার, রাজু জানান, ইউনিয়ন পর্যায়ে কৃষকদের আবহাওয়ার আগাম তথ্য জানাতে সরকার অত্যন্ত গুরুত্ববপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। যাতে করে কৃষকরা আগাম আবহাওয়ার তথ্য জেনে সতর্ক হতে পারেন। এমতাবস্থায় অন্যান্য ইউনিয়নের পাশাপাশি উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে নির্মিত আবহাওয়া তথ্য কেন্দ্রটি পূনরায় চালু করার জন্য জোড়দাবি জানিয়েছেন উপজেলার তৃণমূল কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930