IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরা
Home >> কৃষি >> মান্দায় গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

মান্দায় গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ভালো ফলন ও আশানুরুপ দাম পাওয়ায় গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। অসময়ের এ ফসলে এরই মধ্যে কৃষকের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে আগামি মৌসুমে এ আবাদের চাষ বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট দপ্তর।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বিনামূল্যে সার, বীজ, পরিচর্যার জন্য অর্থ সহায়তা, বালাইনাশকসহ যাবতীয় উপকরণ দেওয়া হয়েছে চাষিদের। ভারতীয় জাতের এ পেঁয়াজ উৎপাদনে কৃষকের আগ্রহ সৃষ্টি হলে দেশে পেঁয়াজের ঘাটতি অনেকাংশে কমে যাবে। বাজারে সংকট না থাকলে ভোক্তারাও স্বাচ্ছ্যন্দে কিনতে পারবেন মসলা জাতীয় এ পণ্যটি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। পরিচর্যার জন্য মোবাইল বিকাশের মাধ্যমে প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ২ হাজার ৮০০ টাকা। এছাড়া বালাইনাশক, পলিথিনসহ অন্যান্য উপকরণ পেয়েছেন প্রত্যেক কৃষক।

উপজেলার মৈনম গ্রামের কৃষানি রানী বেগম বলেন, কৃষি অফিসের সহায়তায় চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি করেন। প্রতিক‚ল আবহাওয়ায় চারা তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে। সেই চারা ১৫ কাটা জমিতে রোপণ করেন। এরই মধ্যে পেঁয়াজে গুটি আসতে শুরু করেছে। বর্তমানে বাজারদর ভালো আছে। এ চাষ থেকে লাভবান হওয়ার আশা করছেন তিনি।

দেলুয়াবাড়ি গ্রামের কৃষক আবুল কালাম বলেন, ‘বিনামূল্যে বীজ ও সারসহ অন্যান্য উপকরণ পেয়েছি। পরিচর্যার জন্য মোবাইলে ২ হাজার ৮০০ টাকা দেওয়া হয়েছে। খেতের পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে। কৃষি দপ্তরের লোকজন সবসময় পরামর্শ দিচ্ছেন। আশা করছি ভালো ফলন পাব। কৃষি দপ্তরের সহায়তা পেলে আগামিতে আরও বেশি জমিতে গ্রীষ্মকালিন পেঁয়াজের চাষ করব।’

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, গ্রীষ্মকালিন পেঁয়াজ নাসিক এন ৫৩ জাতটি ভারতীয়। এ জাতের পেঁয়াজের বীজ সরবরাহ করেছে বিএডিসি। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সবধরণের পরামর্শ দেওয়ায় আবাদ আশানুরুপ ভালো হয়েছে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, এরই মধ্যে খেত থেকে পেঁয়াজ তোলা শুরু করেছেন কৃষকেরা। প্রতিবিঘায় ৬৫ থেকে ৭০ মণ ফলন পাওয়া যাচ্ছে। বাজারদরও ভালো রয়েছে। ফলন ভালো হওয়ায় এ আবাদের প্রতি কৃষকের আগ্রহও বাড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031