IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫
Home >> কৃষি >> নিয়ামতপুরে বেড়েছে সরিষার আবাদ, বাড়তি আয় মধু সংগ্রহ

নিয়ামতপুরে বেড়েছে সরিষার আবাদ, বাড়তি আয় মধু সংগ্রহ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : মাঠে মাঠে মৌ মৌ গন্ধ, ভ্রমর ছুটছে মধু আহরণে, সরিষার তেগুলো যেন প্রকৃতির হলুদ কন্যায় সেজেছে, দিগন্ত জুড়ে হলুদের বাহার, বাতাসে দোল খাচ্ছে সরিষার ফুলগুলো এ দৃশ্য সকলেকেই আকৃষ্ট করছে। উত্তরের জনপদ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেড়েছে সরিষার আবাদ।

বাজারে তেলের দাম বেশী হওয়ায় এবার সরিষা চাষে ঝুকেছে কৃষক, কৃষিতে খরচ বেড়েছে তাই অল্প জমিতে বেশী ফসল ফলন করার আশায় রোপা আমণ কাটাঁর পরেই জমি ফেলে না রেখে সরিষা চাষে প্রস্তুত করে কৃষকরা। স্বল্প খরচ আর কম সময়ে সরিষা চাষে বেশী লাভ। প্রতিবিঘা জমিতে সরিষার গড়ে ৬ থেকে ৭ মণ হয়। যা ৬/৭ জনের একটি পরিবারের সারা বছরের তেলের চাহিদা পূরন করতে পারে। এর মেডিসিনাল ভেল্যুও আছে।

সরিষার শিকড়ে নডিউল থাকে যা জমিতে নাইট্রোজেন যোগ করে। জৈব সার হিসেবে ও সরিষা গাছ অনেক গুরুত্ববহন করে। সরিষার খৈল পুকুরে এবং জমিতে ও গবাদিপশুর খাবার হিসেবে খুব গুরুত্বপুর্ন। সরিষার চাষের পাশাপাশি কৃষকরা সেই জমি থেকে বাড়তি আয় হচ্ছে মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করলে সরিষার ফলন আরো বৃদ্ধি পায়। তাই কৃষকরা সরিষার ফলন বৃদ্ধি করা এবং সাথে আরো বাড়তি আয় করার জন্য উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ভাবিচা ইউনিয়নের মালঞ্চি গ্রামের কৃষকরা এই মধু সংগ্রহ করছেন।

উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর বেড়েছে সরিষা চাষ। প্রচলিত দেশি সরিষার চেয়ে ফলন বেশি হওয়ায় বারি-১৪ ও বারি-১৫, বারি ১৭, বারি ১৮, বিনা -৪ জাতের সরিষা চাষে আগ্রহী হচ্ছে। অনেকেই আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ শুরু করেছেন। এরপর আবার বোরো ধান রোপণ করবেন তারা। ফলে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে। সরেজমিনে বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায় সরিষা গাছে ফুল এসেছে অনেক গাছে ফলও এসেছে সরিষা চাষিরা জানান, এবার প্রতি বিঘা জমি থেকে ৬-৭ মণ সরিষা উৎপাদনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে চলতি বছরে সরিষার ল্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৫০ হেক্টর । সেখানে চাষ হয়েছে ৫ হাজার ৫শ ৫০ হেক্টর । বাম্পার ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের।

অনেক কৃষক জানান, প্রতিবিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় সর্বোচ্চ সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার টাকা। প্রতি মণ সরিষা বিক্রি করা যায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে। প্রতি বিঘাতে গড়ে ৬/৭ মণ সরিষা উৎপাদন হলে বিঘা প্রতি ১৫-১৬ হাজার টাকা লাভ করা যায়। কম সময়ে কম খরচে বেশী লাভ হয় সরিষা তোলার পরে বোরর আবাদ হয়।

উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, স্বল্প খরচে, কম সময়ে লাভজনক ফসল এটি। সরকারের কৃষিতে সুদৃষ্টি রয়েছে উপজেলায় সরকারী ভাবে প্রণোদনা দেয়া হয়েছে হাজার হাজার কৃষককে । ভাল বীজ এর পর্যাপ্ততা এবং প্রণোদনা প্রদান ও আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা আবাদ বেড়েছে। প্রতি বছর প্রচুর পরিমাণ ভোজ্যতেল আমদানি করতে হয়। সরিষা আবাদের ফলে তেলের চাহিদা পুরনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এদিকে গত ৭ ডিসেম্বর বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের মালঞ্চি গ্রামের সরিষার জমি পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, জেলা প্রশিক্ষন অফিসার একেএম মঞ্জুরে মাওলা।

এ সময় ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, জেলা প্রশিক্ষন অফিসার একেএম মঞ্জুরে মাওলা, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামসুজ্জোহা, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সফিউল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জামিনুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930