IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫
Home >> কৃষি >> বদলগাছীতে লক্ষ্যমাত্রা ছাপিয়ে সরিষা চাষ

বদলগাছীতে লক্ষ্যমাত্রা ছাপিয়ে সরিষা চাষ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার মাঠে মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষা ফুল। শীতের হাওয়ায় ছড়িয়ে পড়ছে সুবাশ। মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি। সেই সাথে সরিষার হলুদ ফুলে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলছেন কোমলমতি শিশু সহ সকল বয়সী নারী ও পুরুষ। যত দূর চোখ যায় শুধু হলুদের সমারোহ। এই মৌসুমে বদলগাছী উপজেলায় রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা চাষাবাদ করা হয়েছে। চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ১০৪৫ হেক্টর। আর অর্জিত হয়েছে ১২শ’ ৫০ হেক্টর যা লক্ষ্য মাত্রার চেয়ে ২০৫ হেক্টর বেশি জমি।

জানা যায়, যথাসময়ে সরকারি পর্যায় থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। শুরুর দিকে সরিষা ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু কৃষকদের নিবিড় পরিচর্যা এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতার কারণে তা প্রতিহত করা সম্ভব হয়। এখন কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে উপজেলার মথুরাপুর, আধাইপুর মিঠাপুর, পাহাড়পুর ও কোলা ইউনিয়নে।

উপজেলার আধাইপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের কৃষক তাপস চন্দ্র মন্ডল বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে অল্প বীজ পেয়েছি। পরে আমি নিজে বাজার থেকে সরিষার বীজ কিনে জমিতে সরিষা বীজ বপন করেছি। প্রৃতিটি সরিষা গাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে। ফুলগুলো আকারেও বড় হয়েছে। মনে হচ্ছে, এবার সরিষার ফলন ভালো পাবো। সময়মতো সরিষা তুলে বিক্রি করতে পারলে বাড়তি কিছু টাকা আসবে। সেই টাকা দিয়ে পুরোদমে ইরি-বোরো ধান চাষ করতে পারব।

উপজেলার মথরাপুর ইউপির জগৎনগর গ্রামের মকবুল বলেন, চলতি মৌসুমে আমি ৩বিঘা ধানী জমিতে সরিষা লাগিয়েছি। এই বছর আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছি। বাজারেও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। নিজ পরিবারের তেলের যোগান দিতেই আমি সরিষার চাষ করি। বাড়তি সরিষা বাজারে বিক্রি করে থাকি।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, চলতি মৌসুমে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ব্যাপক সরিষার চাষাবাদ হয়েছে। এবং লক্ষ্য মাত্রার ছাড়িয়ে ২০৫হেক্টর জমিতে বেশি চাষাবাদ হয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকায় ও জমি চাষযোগ্য হওয়ায় এলাকার কৃষকেরা বেশি সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930