IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫
Home >> কৃষি >> বরেন্দ্রর মাটিতে দার্জিলিংয়ের কমলার চাষে ব্যাপক সম্ভাবনা

বরেন্দ্রর মাটিতে দার্জিলিংয়ের কমলার চাষে ব্যাপক সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মত চাষ হচ্ছে দার্জিলিং কমলার। ফলন ও দামে খুশি কৃষক নজরুল ইসলাম। বরেন্দ্রের শুষ্ক মাটিতে এর আগে অনেকেই কমলা চাষের চেষ্টা করেছেন। তাঁদের কমলায় রস হয়নি, মিষ্টিও হয়নি। তবে এই দুর্ভাবনা এখন দূর হয়েছে। কমলায় রস হয়েছে, মিষ্টিও ভালো।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাযায়, উপজেলায় সাড়ে তিন হেক্টর জমিতে দার্জিলিং জাতের কমলার চাষ হয়েছে। ১৪ ডিসেম্বর গোদাগাড়ী উপজেলার মাছমারা নজরুল ইসলামের বাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে পাকা কমলা ঝুলছে। দৃষ্টিনন্দন এই কমলা খেতেও বেশ সুস্বাদু। বাজারের কিনতে পাওয়া লেবুর থেকে আকৃতি ও স্বাদ অপেক্ষাকৃত ভালো। এরইমধ্যে তার বাগান পরিদর্শন করেছেন কৃষি অধিদফতরের কর্মকর্তারা।বাগানে বসে আয়-ব্যয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়।

তিনি বলেন, ২০২০ সালের জুন মাসের শেষের দিকে তিনি চারা রোপণ করেন। প্রতিটি গাছের দাম ২১৫ টাকা। প্রতি বিঘা জমির ইজারা মূল্য বছরে ১০ হাজার টাকায় নিয়ে আড়াই বিঘা জমিতে ২৫০টি দার্জিলিং কমলার চারা রোপন করে। এতে এ যাবত খরচ হয় ১ লাখ ২৫ হাজার টাকা।

কৃষক নজরুল ইসলাম বলেন, দার্জিলিং কমলার বাগান থেকে ব্যবসায়ীরা ১৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে। চলতি বছর বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ৬০ হাজার। আগামী বছর সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাপক সাফল্য যাবে বলে তিনি আসা করেন।নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপাড়া শেষ এসে তিনি গ্রামে ফিরে কৃষিকাজ করার সিদ্ধান্ত নেন। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তিনি কমলার চাষ করার সিদ্ধান্ত নেন। চুয়াডাঙ্গা থেকে কমলার চারা এনে আড়াই বিঘা জমিতে লাগান।

কমলা বাগান পরিচর্যা নিয়ে নজরুল ইসলাম জানান, কমলার বাগান করতে তেমন কোনো কষ্ট করতে হয় না। তবে জমির চারপাশে ভালো করে বেড়া তৈরি করতে হয়। ৫ বছর পর একটি গাছ ফল ধরার জন্য পরিপূর্ণতা লাভ করে। প্রতিটি গাছ থেকে ১২ থেকে ১৫ বছর পর্যন্ত ভালোভাবে ফল পাওয়া যাবে। এছাড়া অনাবৃষ্টির সময়ে গাছে সেচের ব্যবস্থা করতে হয়। আগাছা পরিষ্কার রাখতে হয়। গাছে ফল আসলে ভোমরা ও মাছিসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেলে বাড়তি নজরদারি করতে হয়।

গোদাগাড়ী উপজেলা কৃষি মরিয়ম আহমেদ বলেন, কৃষক নজরুল ইসলাম চেষ্টা করছেন সম্ভাবনাময় এ চাষকে সম্প্রসারণ করতে। এরইমধ্যে অনেক কৃষক এই কমলা চাষে আগ্রহ দেখাচ্ছে। তারা তাদের সাধ্যমত সহযোগীতার চেষ্টা করছেন। তবে বাণিজ্যিকভাবে দার্জিলিং জাতের কমলার চাষ এবারই প্রথম।

তিনি বলেন, নজরুল ইসলামের বাগানে উৎপাদিত কমলা খেতে বেশ সুস্বাদু ও পুষ্টিকর। ফলের আকারও তুলনামূলকভাবে বড়। তাছাড়া প্রতিটি গাছে ধরেছে অনেক। সম্ভাবনাময় এ কমলার চাষ বাণিজ্যিকভাবে দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশের কৃষক। অন্যদিকে পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলেও মত দেন এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930