IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> তানোরে বোরো রোপণে বাড়তি মজুরি ছাড়া মিলছেনা শ্রমিক 

তানোরে বোরো রোপণে বাড়তি মজুরি ছাড়া মিলছেনা শ্রমিক 

ধূমকেতু প্রতিবেদক, তানোর : দিন যতই যাচ্ছে ততই যেন শীত জেঁকে বসছে। দিনের বেলা কিছুটা সূর্যের দেখা পাওয়া গেলেও ঝিরিঝিরি বাতাসের কাছে পাত্তা পাচ্ছে না সেই সূর্যের তাপমাত্রা। ফলে তীব্র ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে তানোর উপজেলার সকল শ্রেণীপেশার মানুষ। যার জন্য বোরো চাষ করতে মিলছেনা শ্রমিক। আবার বাড়তি মজুরি দিলে কোন রকমে কাজ করছে শ্রমিকরা। এতে করে বর্তমান তানোরে তীব্র শীতের প্রকোপে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় চরম কষ্টকর হয়ে পড়েছে।

জানা গেছে, প্রতি বিঘা জমিতে বোরো ধান রোপণের জন্য ৫ থেকে ৬জন করে শ্রমিক লাগে। আর শ্রমিক প্রতি প্রারিশ্রমিক ৫০০টাকা করে ছিলো। কিন্তু এবার একটু শীত বেশি হওয়ায় শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। আবার কাজ করতে প্রতিবিঘা শ্রমিক লাগছে ৭ থেকে ৮জন। তাদের প্রারিশ্রমিক ৭শ’ টাকা থেকে ৮শ’ টাকা দিতে হচ্ছে।

তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো দূর্গাপুর গ্রামের কৃষক আলাল উদ্দিন জানান, তিনি এবার বিল কুমারী বিলে ৫বিঘা জমিতে বোরো ধান রোপণ করছেন। এবং কিছু জমিতে বিলের পানিতে ডুবে আছে। সেই গুলো জমির পানি নিষ্কাসনের সাথে সাথে সেইসব জমিতে বোরো ধান রোপণ করবেন তিনি।

তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের জমসেদ আলী বলেন, এবার বোরো চাষের জন্যে একটু আগেই জমি প্রস্তুত করাসহ বোরো রোপণ করছেন।

তিনি বলেন, এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন না। বাধ্য হয়ে বেশি মজুরি দিয়ে বোরো ধান রোপণ করতে হচ্ছে। তবুও কৃষক কিছুই মনে করছেন না। কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় কষ্টকর বলে জানান কৃষক জমসেদ আলী। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পেয়েছেন কৃষকরা। হেক্টর প্রতি ৭মেঃ টন করে ফলন হয়েছে। সব হিসেব করে ২৫ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হবে ১ লাখ ৯০ হাজার ৯০০ মেঃ টন। যা উপজেলার জনসাধারণের চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি। এবার বোরো আবাদ হবে সবচেয়ে বেশি। কিন্তু কি পরিমাণে বোরো চাষ হবে তা জানাতে পারেনি কৃষি অফিস।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবার আমনের ফলন ভালো পেয়েছে কৃষকরা। সেই জন্য যারা আলু চাষ করেননি তারা আগাম বোরো ধান চাষের জন্য ঝুঁকছে। আশা করা যাচ্ছে আকাশের আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও বোরো ধানের ফলন ভালো হবে বলে মনে করছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031