IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> তানোরে সরিষা গাছে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

তানোরে সরিষা গাছে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হঠাৎ করে সরিষা গাছে অজানা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। দিনরাত বিভিন্ন কোম্পানির কীটনাশক বিষ স্প্রে করেও কোন প্রতিকার পাচ্ছেনা কৃষকরা। ফলে সরিষা বাড়ির উঠানে ওঠার শেষ সময়ে এমন অজানা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা। উপজেলার কামারগাঁ ইউনিয়নের ধানোড়া মাঠে সরিষা উঠার শেষ সময়ে এমন অজানা পোকার আক্রমণের ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এরশাদ আলী নামের একজন কৃষক সকাল থেকে তার প্রায় ৪বিঘা জমির সরিষা গাছে কীটনাশক বিষ স্প্রে করছেন। হয়তো দু’চার দিনের মধ্যে বাড়িতে ওঠাবে সরিষা গুলো। এরমধ্যেই হঠাৎ করে সরিষা গাছে পোকা লেগে খেয়ে ফেলছে সরিষার দানা। ফলে প্রতিদিন সরিষা গাছে করতে হচ্ছে কীটনাশক বিষ স্প্রে। এতে করে যেটুকু সরিষা পাওয়া যাবে তা শুধু কীটনাশক বিষ স্প্রে করার জন্যেই পাওয়া যাবে বলেও মনে করছেন কৃষকরা।

জানা গেছে, ইতিমধ্যে বোরো চাষের জন্য যারা আগাম সরিষা চাষ করেছেন তারা সরিষা তুলে সেই জমিতে বোরো রোপণ করছেন। আর যারা দেরিতে সরিষা চাষ করেছেন তাদের গুলো পাক ধরতে শুরু করেছে। সপ্তাহ দু-একের মধ্যে সব সরিষা গাছ তুলে সেই জমিতে বোরো রোপণ করতে পারবেন তারা। কিন্তু হঠাৎ করে সরিষা গাছে পোকা লাগায় চিন্তিত হয়ে পড়েছে কৃষকেরা।

কৃষক মতিউর জানান, তিনি ২বিঘা জমি বর্গা নিয়ে সরিষা চাষ করেছেন। সরিষাও হয়েছে ভালো। ফলনও ভালো হবে বলে আশা করছেন তিনি। সরিষা গাছে যেনো পোকা আক্রমণ করে সরিষা নষ্ট করতে না পারে সেজন্য প্রতিদিন সরিষা গাছে কীটনাশক বিষ স্প্রে করছেন তিনি।

তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবার সরিষা চাষ করে কৃষকেরা ভালো ফলন ও দামও ভালো পাচ্ছেন কৃষক। তবে যারা বিলম্ব করে সরিষা চাষ করেছেন তাদের সরিষা গাছে পোকার আক্রমণ হতে পারে। নিয়মিত কীটনাশক স্প্রে করলে পোকা আক্রমণ করতে পারবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930