IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> চাঁপইনবাবগঞ্জের গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

চাঁপইনবাবগঞ্জের গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপইনবাবগঞ্জের গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। প্রায় সব জায়গায় চোখে পড়ছে মুকুলে ছেয়ে যাওয়া অসংখ্য আমগাছ। এভাবে ফাগুনে গাছে গাছে প্রস্ফূটিত আমের মুকুল সর্বত্র ছড়াচ্ছে স্বর্ণালী আভা। এসেছে ঋতুরাজ বসন্ত। আগুন ঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। প্রকৃতির পালাবদলে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকায় আম গাছগুলোতে মুকুলের মিষ্টি সুবাসে মৌ-মৌ করছে প্রকৃতি।

অনুকূল আবহাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে এবার বাম্পার মুকুল এসেছে। বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আমচাষী ও ব্যবসায়ীদের। সবকিছু ঠিক থাকলে জেলায় এবার রেকর্ড পরিমাণ আম উৎপাদনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। দিন দিন আম চাষে জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। জেলায় শতাধিক জাতের আম চাষ হয়।

এর মধ্যে সুস্বাদু গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলী, আশ্বিনা, বৃন্দাবনী, লক্ষণভোগ, কালীভোগ, আম্রপালি জাতের আমই বেশি চাষ হচ্ছে।

মাঘ মাসের শুরুর দিক থেকেই গাছে গাছে মুকুল আসতে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান গুলোতে। ফাল্গুনের প্রথম পর্যায়ে এসে মুকুলে মুকুলে পরিপূর্ণ হয় গাছগুলো। এরই মধ্যে গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করেছেন চাষীরা। এখন প্রতিটি বাগানে চলছে সেচ দেয়ার কাজ। কোনো কোনো গাছে আমের দানা বাঁধতেও শুরু করেছে। 

কৃষকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলার অধিকাংশ গাছ মুকুলিত হয়েছে।

ইতিমধ্যে ৮৫ শতাংশ আম গাছেই মুকুল এসেছে। গাছে গাছে অজস্র মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। আমের মুকুল আসার আগে-পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর তা বিরাজ করছে। কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে। প্রাকৃতিক কারণেই এবার আগেভাগেই আম গাছে মুকুল এসেছে। 

আমচাষি ও বাগান মালিকরা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বাড়ছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930