IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> ফুলবাড়ীর আম চাষিদের চোখে রঙিন স্বপ্ন

ফুলবাড়ীর আম চাষিদের চোখে রঙিন স্বপ্ন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ফুলবাড়ীতে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। আম বাগানে ছড়িয়ে পড়ছে সইে মধুর ঘ্রাণ। বাতাসে সৃষ্টি হয়েছে মৌ মৌ গন্ধ, তেমনি প্রকৃতিকে বিমোহিত করে মধুমাসের আগমনী বার্তাও শোনাচ্ছে এই অঞ্চলে।

উপজেলা কৃষি বিভাগ বলছেন, এবার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে আম বাগানে এখন মুকুলে ভরে গেছে। আর চাষিদের আগ্রহের কারণে এ উপজেলায় দিন দিন বাড়ছে আমের বানিজ্যিক চাষ।

উপজেলার বিভিন্ন স্থানে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। তবে বাগান মালিকরা বলছেন, আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন তারা।

এদিকে, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল চোখে পড়ছে। আম গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিকদের চোখে ভাসছে রঙিন স্বপ্ন। এ এলাকায় অম্রুপালি, হাড়ীভাঙ্গা, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, রিসাপাতি আমের বাগান বেশি। ইতোমধ্যে এসব গাছে মুকুলে ছেঁয়ে গেছে।

উপজেলার শিবনগর ইউনিয়নের বাগান মালিক রেজাউল হক জানান, বাগানের গাছগুলো মুকুলে ছেয়ে গেছে। মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু হয়েছে। রোগ বালাইয়ের আক্রমণ থেকে মুকুল রা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাবার সম্ভাবনা রয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকার বাগান মালিকরা জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে তাই ফলন ভালো হবার সম্বাবনা রয়েছে এমনটিই আশা প্রকাশ করেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, এবার ফুলবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে ব্যাপক আম বাগান চাষ হয়েছে। উপজেলা কৃষি অধিদফতরের প থেকে চাষিদের আগ্রহী করে তুলতে বিভিন্ন পর্যায়ে বাগানের যত্ন ও ফল বাজারজাতকরণের বিষয়ে সচেতন করা হচ্ছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930