IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> নন্দীগ্রামে সরিষা চাষিদের মুখে হাসি

নন্দীগ্রামে সরিষা চাষিদের মুখে হাসি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার রবি মৌসুমে ব্যাপক সরিষার চাষ হয়েছে। এখন চলছে উপজেলার প্রতিটি মাঠে সরিষা কাটা-মাড়াইয়ের কাজ। আবহাওয়া অনূকুলে থাকায় এ বছর উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এছাড়া দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। আমন ধান কাটার পর এই অঞ্চলের কৃষকরা লাভজনক ফসল হিসেবে সরিষা চাষে ঝুকছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরিষা চাষ হয়েছে ৬ হাজার ৫৬৫ হেক্টর জমিতে। এ উপজেলায় গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ সরিষার চাষ এবার হয়েছে।

আইলপুনিয়া গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, সরিষার ফলন ভালই হচ্ছে। বাজারে দামও সরিষা ভালো । প্রতি বছর আমন ধান কাটার পর জমিতে সরিষা চাষ করি। সরিষা বিক্রি করে যে টাকা পাওয়া যায় ওই টাকা দিয়ে আবার ইরি ধানের আবাদ করি। সরিষা চাষে খরচ কম, লাভ বেশি হয়। এক বিঘা জমিতে ৭-৮ মণ সরিষা হচ্ছে।

কুন্দারহাটে সরিষা কিনতে আসা ব্যাপারী মুক্তার হোসেন বলেন, সরিষার ধরনের উপর দাম নির্ভর করে। আমি ২৫০০-৩২০০ টাকা পর্যন্ত সরিষা কিনলাম। যেগুলো ভেজা তার দাম কম। যেগুলো শুকান তার দাম বেশি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, বাজারে তেলের দাম বেশি। এজন্য কৃষক সরিষার দামও ভালো পাচ্ছে। সরিষা চাষিদের মাঠপর্যায় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নন্দীগ্রামে এবার সরিষার ভালো ফলন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930