IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> টপ নিউজ >> তানোরে শ্রমিক সংকটে আলু চাষীরা

তানোরে শ্রমিক সংকটে আলু চাষীরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সার ও বীজ সংকটের পর এবার শ্রমিক সংকটে পড়েছেন আলু চাষীরা। আলু চাষ বৃদ্ধি পাওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়েই চাষীরা বেশী দামে শ্রমিক নিয়ে আলু রোপন করছেন। অনেকেই শ্রমিক না পেয়ে জমি তৈরির পরও আলু রোপন শুরু করতে পারেন নি।

আলু চাষীরা বলছেন, এবছর অন্য যেকোন বছরের চাইতে দুইগুন বেশী দামে আলু বীজ কিনতে হয়েছে, সেই সাথে সার কিনতে গুনতে হয়েছে অতিরিক্ত (প্রতিবস্তায়) ৩শ’টাকা থেকে ৪শ’টাকা। অপর দিকে আলু রোপনে শ্রমিকের মুল্য বেড়ে গেছে অনেক। তারপরও শ্রমিক পাওয়া যাচ্ছেনা।

আলু চাষীরা জানান, শ্রমিক সংকটের কারনে এবছর প্রতি বিঘায় ৫শ’টাকা থেকে ৬শ’টাকা বেশী খরচ হচ্ছে।

এব্যাপারে আলু চাষী আশরাফুল আলম বলেন, এবার ১৬বিঘা জমিতে আলু রোপনের প্রস্তুতি নিয়েছি, কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছেনা। ফলে জমি তৈরি করার পরও শ্রমিক না পাওয়ায় আলু রোপন শুরু করতে পারিনি। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা শ্রমিক, আগে যারা বুকিং দিয়েছেন তাদের আলু রোপন না করা পর্যন্ত শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন না।

তিনি বলেন, অন্য বছর গুলোতে বিঘা প্রতি শ্রমিকের মুল্য ছিলো ১হাজার ৫শ’ টাকা থেকে ১হাজার ৬শ’টাকা। কিন্তু এবছর শ্রমিক সংকটের কারনে প্রতি বিঘায় শ্রমিকের মুল দাড়িয়েছে ২হাজার ১শ’টাকা থেকে ২হাজার ২শ’টাকারও বেশী। তারপরও শ্রমিক পাওয়া যাচ্ছেনা। ফলে এবছর আলু চাষে খরচ অন্য বছরের চেয়ে দুইগুনেরও বেশী হবে।

তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর তানোর উপজেলায় আলু চাষের লক্ষমাত্র ধরা হয়েছে ১৩ হাজার ৩শ’ ৫০ হেক্টর। যা গত বারের চেয়ে বেশী। এবছর লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান কৃষি অফিস।

এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, রোপা আমন মাড়াই শেষ না হতেই কৃষকরা আলু রোপন শুরু করেছেন। তিনি বলেন, অন্য বছরের চেয়ে এবছর বেশী জমিতে আলু রোপনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, আলু চাষীদের সকল প্রকার সহযোগীতা প্রদানের জন্য উপ-সহকারী কৃষি কর্তকর্তারা সারাক্ষন মাঠে থাকবেন বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930