IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
Home >> কৃষি >> মহাদেবপুরে বোরো ক্ষেতে ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব

মহাদেবপুরে বোরো ক্ষেতে ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার চলতি বোরো মৌসুমে বিভিন্ন মাঠে ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এ রোগে আক্রান্ত ক্ষেতের ধান প্রথমে হালকা হলুদ রং ধারণ করছে এবং দু-তিন দিনের মধ্যে ধান গাছ মরে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। উপজেলার খাজুর মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক জমির ধানই এ রোগে আক্রান্ত হয়েছে।

খাজুর গ্রামের কৃষক লিয়াকত আলী বাবলু জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তার মধ্যে দেড় বিঘা জমির ধান বøাষ্ট রোগে আক্রান্ত হয়েছে। লিয়াকত আলী বাবলুর জমি ছাড়াও এলাকার অন্যান্য কৃষকের জমির ধানেও এ রোগের প্রার্দুভাব দেখা দেয়ার কারণে পাতা লালচে হয়ে মরে যাচ্ছে বলে কৃষকরা জানান। এ রোগে ধান ক্ষেত আক্রান্ত হওয়ায় একদিকে যেমন উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে আক্রান্ত জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোমরেজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলায় এবার বোরো ক্ষেতের রোগ বালাই নিয়ন্ত্রণে রয়েছে। তবুও দু একটি জায়গায় ব্লাষ্ট রোগের আক্রমণ দেখা দিতে পারে সেক্ষেত্রে তিনি কৃষকদের ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ৪শ ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার বিপরীতে ২৮ হাজার ৩শ হেক্টর জমিতে চাষ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930