IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদাননেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু
Home >> কৃষি >> কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল জেলা যুব লীগের কর্মিরা

কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল জেলা যুব লীগের কর্মিরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : উত্তরের খাদ্যভান্ডার ও ধান উৎপাদনে উদ্বৃত্ত জেলা নওগাঁয় এখন পুরোদমে চলছে ইরি-বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিন্তু দিন দিন ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিকদের সংকট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মজুরিও। এতে করে বিপাকে পড়েছেন চাষীরা। এমন অবস্থায় অনেক প্রান্তিক পর্যায়ের কৃষক ও বর্গাচাষীরা দ্বিগুন মূল্যের শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করতে পারছেন না। তাদের স্বপ্নের ধান জমিতেই পড়ে থাকছে।

এমন অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকার প্রান্তিক পর্যায়ের অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। তারই ধারাবাহিকতাায় নওগাঁয় দরিদ্র এক কৃষকের ৩০শতাংশ জমির ইরি ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা যুব লীগের সদস্যরা।

মঙ্গলবার (৯ মে) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়ের নেতৃত্বে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠ থেকে মৃত কাদিম মন্ডলের ছেলে দরিদ্র কৃষক তফির মন্ডল বাবুর জমির পাঁকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগের প্রায় ৩০জন কর্মী। যখন চড়া দামে ধান কাটা-মাড়াইয়ের কাজের শ্রমিক দিয়ে কাজ করাতে প্রান্তিক পর্যায়ের কৃষকরা হিমশিম খাচ্ছেন তখন বিনামূল্যে নিজের জমির ধান কেটে ঘরে পাওয়ার আনন্দে অনেকটাই আত্মহারা কৃষক তফির মন্ডল।

কৃষক তফির মন্ডল বলেন, ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিক সংকট দেখা দেওয়ায় আমি জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে বিষয়টি বললে তিনি আজ এসে বিনামূল্যে ধান কেটে ঘরে তুলে দেন। এতে আমি খুশি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই প্রতিপাদ্যকে মনে-প্রাণে ধারণকরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাইনুল হাসান নিখিলের দিক নির্দেশনায় দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে পেরে জেলা যুবলীগের কর্মীরাও খুশি। স্মার্ট বাংলাদেশ ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে জেলার ১১টি উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দদের নির্দেশনা প্রদান করেছি। যে এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না সেই খবর জানা মাত্রই যুবলীগের কর্মীরা সেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসতে বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, মহামারি করোনা ভাইরাসের সংকট চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত জেলা যুবলীগ বিভিন্ন সময়ে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর কাজ করে আসছে। যতদিন বঙ্গবন্ধুর লাল সবুজের বাংলাদেশের নেতৃত্বে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততদিন নওগাঁ জেলা যুবলীগ নির্দেশনা পাওয়া মাত্রই সর্বত্রই এমন জনকল্যাণমূলক কাজ করতে প্রস্তুত আছে এবং থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930