IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধ
Home >> কৃষি >> অপারেটরের হিংসার আগুনে পুরলো অর্ধশতাধিক বিঘা জমির ধান

গভীর নলকুপ

অপারেটরের হিংসার আগুনে পুরলো অর্ধশতাধিক বিঘা জমির ধান

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের দৌলতপুর মৌজার কটকবাড়ী গ্রামের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের অপারেটরের হিংসার আগুনে পুরলো প্রায় অর্ধশতাধিক বিঘা জমির বোরো ধান কৃষকদেও কন্না।

দীর্ঘ দিন ধরে পানি সেচ বন্ধ রাখায় এসব কৃষকের জমির ধান পুরে যায়। অপারেটর কামরুজ্জামানের প্রতিহিংসায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপে বিদুৎ থাকলেও এসব জমিতে পানি সেচ বন্ধ রাখা হয়। এতে করে প্রায় অর্ধশতাধিক বিঘা জমির ধান পুরে যায়।

সরেজমিনে গিয়ে দেখাযায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের পানি সেচে অনিয়ম এর কারণে কটকবাড়ী এবং তাজপুর গ্রামের কৃষকের অর্ধশতাধিক বিঘা জমির ধান পুরে গেছে। প্রভাবশালী ঐ অপারেটরের সাথে পানি সেচ নিয়ে কৃষকদের সাথে কথা কাটা কাটি হয়েছে বলেও জানা গেছে। প্রতি বিঘা জমির পানি সেচের মূল্যে ধরা হয়েছে ১১শত টাকা। পানি সেচ বন্ধ রাখায় প্রতি বিঘাতে ধানের ফলন ৮ থেকে ১০মণ হবে বলে আশা করছেন কৃষকরা। পানি সেচ বন্ধ না রাখলে প্রতি বিঘা জমিতে ধানের ফলন আসতো ২৫ থেকে ২৬ মণ। এতে করে ঐ সব কৃষকের লোকশান গুনতে হচ্ছে।

কটকবাড়ী গ্রামের কৃষক শৈলেন্দ্রনাথ বলেন, পানি সেচ না দেওয়ার কারণে আমার জমির ধান পুরে গেছে। পানি সেচের টাকা দিবো কি ভাবে আর ধান কাটার খরচ পাবো কোথায়। এই সব জমির ধান পুরে যাওয়ার করণে খাবার ধান অন্য কৃষকের কাছে থেকে কিনতে হবে। জমির ধান পুরে যাওয়াই আমার ষোল আনাই লোকশান হয়েছে।

কটকবাড়ী গ্রামের কৃষক মিলন হোসেন বলেন, অপারেটর প্রতিহিংসা করে পানি সেচ দেয়নি। তাই আমার ৮বিঘা জমির ধান পুরে গেছে। ধান পুরে যাওয়াই প্রয় ২ লাখ টাকা লোকশান হয়েছে।

তাজপুর গ্রামের কৃষক আবতাব বলেন, ৬ থেকে ৭ বিঘা জমিতে ধান লাগিয়েছি আমার সব ধান ক্ষেতে পানি সেচ না দিয়ে সকল ধান পুরে ফেলেছে। খরচের টাকা উঠবে না খাবো কি খুব দুচিন্তাই আছি।

এ ব্যপারে বরেন্দ্র উন্নয়ন নলকুপের ড্রেনমেন মজনু মিয়া পানি সেচ এর সমস্যার কথা শিকার করে বলেন, ধান পুরে গেছে। ডিপের মটর নষ্ট হয়েছে ২ থেকে ৩ বার এর জন্য পানি সেচ বন্ধ রাখা হয়েছে কিছু দিন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের অপারেটর কামরুজ্জামান (মিলন) বলেন,জমির ধান পুরে গেছে তো কি হয়েছে। আমি বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আপনাদের সাথে কথা বলতে পারবো না আপনে বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলেন জানেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহন বলেন, বোরো ধানে সেচের সমস্যা হলে ধানের ফলন কম হবে। ধানে রোগবালাই বেশী হবে। এতে কৃষকের লোকশান হবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোশাব আলী বলেন, আমি বিষয়টি দেখছি। যদি এর পিছনে অপারেটরের হাত থাকে এর ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930