IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> তানোরে পেঁয়াজের বীজতলা তৈরীতে কৃষকের পাশে কৃষি কর্মকর্তাবৃন্দ

তানোরে পেঁয়াজের বীজতলা তৈরীতে কৃষকের পাশে কৃষি কর্মকর্তাবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সরকারী ভাবে বিনা মূল্যে ১২০ জন কৃষককে দেয়া হয়েছে উন্নতমানের পেঁয়াজের বীজ ১ কেজি করে, ডিএপি ২০ কেজি ও এমওপি ২০ কেজি এবং নানা উপকরন দেয়া হয়েছে। বীজতলা তৈরিতে কৃষকের পাশে থেকে যাবতীয় কার্যক্রম ও সহযোগীতা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। এতে করে পেঁয়াজ চাষে নতুন ভাবে ঝুকছেন উপজেলার কৃষকরা। ফলে পেঁয়াজ চাষ হলে প্রচুর লাভবান হবেন বরেন্দ্রভূমির কৃষকরা বলে মনে করছেন স্থানীয় কৃষি দপ্তর।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন কৃষককে পেঁয়াজ চাষের জন্য সরকারী ভাবে বিনা মূল্যে প্রনোদনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে সহকারী কৃষি অফিসারেরা প্রতিনিয়ত পেঁয়াজের বীজ তলা তৈরিতে সহযোগীতা করছেন। কারন অতীতে উপজেলায় এভাবে পেঁয়াজ চাষ বা বীজ তলা হয়নি। দু চার জন কৃষক বিভিন্ন হাট থেকে পেঁয়াজের গাছ এনে রোপন করতেন। কিন্তু এবার কৃষি অফিসের তত্ত্বাবধায়নে বীজ তলা শুরু হয়েছে।

পৌরসভার উপসহকারী কর্মকর্তা (বিএস) ইমদাদ জানান, পৌর এলাকার কালিগঞ্জ রায়তান বড়শোগ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের পেঁয়াজের বীজতলায় বীজ বপন হয়ে গেছে। বীজ তলা তৈরি ও বপনের জন্য সর্বাত্মক সহযোগীতা করা হয়েছে। উপরে পলেথিনের কাগজ, দড়িসহ নানা উপকরন পেয়েছেন কৃষকরা। পানি বের করার জায়গাসহ সব রকম কাজ শেষ হয়েছে। ওই এলাকার কালাম নামের আরেক কৃষকেরও বীজ বপন হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে তালন্দ গ্রামের ওবাইদুল ও সুমাসপুর গ্রামের কৃষক জাইদুর বীজ বপন করবেন। শুধু বীজ বপনের কাজ না, বীজ উত্তোলন ও রোপন পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালনে কাজ করতে হবে আমাদেরকে।

কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, স্থানীয় সাংসদের নির্দেশনা মোতাবেক সরকারের পক্ষ থেকে ১২০ জন কৃষককে পেঁয়াজ চাষে প্রনোদনা হিসেবে বীজ, সারসহ নানা উপকরণ দেয়া হয়েছে। সে অনুযায়ী কৃষকদের জমিতে গিয়ে কিভাবে বীজতলা তৈরির জন্য সব ধরনের কাজ করা হচ্ছে। পেঁয়াজ বপন রক্ষা করার জন্য যাবতীয় কাজ চলমান রয়েছে। যে পরিমান বীজ দেয়া হয়েছে তাতে করে প্রতি কৃষক এক বিঘা জমিতে পেঁয়াজ রোপন করতে পারবেন।

তিনি আরও জানান, সরকারী প্রনোদনা বাদে বীজ তলায় খুব বেশি খরচ হবেনা। রোপনের ৯০ দিনের আগে উত্তোলন হবে। বিঘায় ৮/ ৭ হাজার টাকা খরচ হবে। উন্নতমানের বীজ দেয়া হয়েছে বিঘায় নিম্মে ৬০ মন থেকে উর্ধ্বে ৯০/১০০ মন করে ফলন হবে। গড়ে ৭০ মন ফলন হলে নিম্মে বাজার দর ৫০ টাকা কেজি ধরা হলে ১ লাখ ৪০ হাজার টাকা কৃষকের ঘরে আসবে। ৮০% বীজতলার কার্যক্রম শেষ হয়েছে। আসা করছি পেঁয়াজে এমন লাভ পেলে আগামীতে আরো বেশি চাষ হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031