IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> ফুলবাড়ীতে সৌদির বিখ্যাত আজওয়া, মরিয়ম জাতের খেজুর চাষ

ফুলবাড়ীতে সৌদির বিখ্যাত আজওয়া, মরিয়ম জাতের খেজুর চাষ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : আদিকাল থেকেই আজওয়া, মরিয়ম, বার্গি, আমবার, মেরজন, খরিজি জাতের খেজুরের চাষ হয়ে আসছে সৌদি আরব, ইরাক, মিশরসহ উত্তর আফ্রিকার দেশগুলোতে সেই মরু অঞ্চলের খেজুর চাষ অনেকটা কঠিন হলেও সেটাকে সাফল্যতার সাথে। বাস্তবায়ন করে দেখিয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার স্বজন পুকুর গ্রামের কুয়েত প্রবাসী জাকির হোসেন।

জাকির হোসেন দীর্ঘ ২০ বছর কুয়েতে ছিলেন। সেখানে থাকা আবস্থায় তার মাথায় একটি চিন্তা আসে দেশের মাটিতে কীভাবে খেজুর চাষ করা যায়। এক পর্যায়ে দেশে আসার সময় ১২ কেজি খেজুর কিনে এনে দেশে চারা করার চেষ্টা করেন। তাতে তিনি সফলও হন। এরপর তিনি তার ২০ শতাংশ জমিতে ১৯টি খেজুর গাছের চারা রোপণ করেন। পরবর্তী সময়ে তিনি ২০২০ সালে দেশে চলে আসেন এবং তার সৃষ্ট খেজুর বাগানে সময় দিতে শুরু করেন। তার রোপণ করা বাগানে রয়েছে মরিয়ম, আজওয়া, খলিজি, মেরজন ও আম্বার জাতের খেজুর গাছ। তার খেজুর বাগানের প্রতিটি গাছের বয়স ৪ থেকে ৬ বছর। ২০২২ সালে তার বাগানের ৩টি গাছে প্রথম খেজুর আসে। এ বছর তার বাগানের সব গাছে ফল এসেছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফল পাকবে বলে তিনি জানা।

খেজুর চাষি কুয়েত প্রবাসী জাকির হোসেন বলেন, বিদেশে থাকা অবস্থায় আমার মাথায় আসে দেশের মাটিতে যদি এসব খেজুর চাষ করা যেত। এ ধরনের চিন্তা থেকেই দেশে আসার এক পর্যায়ে খেজুর এনে চারা তৈরি করি। ইউটিউব দেখে সে চারা লাগাই এবং পরিচর্যা করতে থাকি। ২০ শতাংশ জমিতে ১৯টি খেজুর গাছ আছে। খেজুর গাছ সাধারণত একটু উঁচু জমিতে লাগালে ভালো হয়। গাছের গোড়ায় সবসময় জৈব সার ব্যবহার করতে হয়। গত বছর তার বাগানে ৩টি গাছে ফল এসেছিল। ওই ফল দিয়ে ফের চারা করেছেন। বর্তমানে তার এক হাজার খেজুর চারা তৈরি হয়েছে। এ বছর তার বাগানের ৯টি গাছে ফল এসেছে। আগামীতে আশা করছি সব গাছেই ফল আসবে। এ বছর ৯টি গাছ থেকে প্রায় ২৮০ কেজি ফল পাওয়া যাবে। এরই মধ্যে অনেকেই ফল কেনার জন্য যোগাযোগ করেছেন। প্রতিকেজি খেজুরের দাম ৪০০ টাকা করে বলছেন। একই সঙ্গে অনেকেই চারার জন্য যোগাযোগ করছেন। আশা করছি আগামী বছর প্রতিটি গাছে খেজুর আসবে। এতে করে ভালো লাভবান হবো।

তিনি আরও বলেন, এ বছর আমি ২ একর জমি প্রস্তুুত করেছি। সে জমিতে আরও ৩০০ খেজুর চারা রোপণ করে বাগানের পরিধি বৃদ্ধি করব।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এই প্রথম একজন কৃষক সৌদির খেজুর চাষ করছেন দেখে খুব ভালো লাগলো। তিনি যদি বানিজ্যিক ভাবে খেজুর চাষ করেন তাহলে উপজেলা কৃষি বিভাগ তাকে সবধরনের সহযোগীতা করবে। তার খেজুর চাষ দেখে কেউ যদি এভাবে বানিজ্যিকভাবে সৌদি খেজুর চাষ করতে চান তাদেরকেও উৎসাহ ও সহযোগীতা দিতে আমরা প্রস্তুত কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বাগান ঘুরে দেখা যায়, প্রায় ২০ শতাংশ জমিতে সারিবদ্ধ ভাবে খেজুর গাছ লাগানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগ গাছে খেজুর ধরে আছে। খেজুরগুলো দেখতে কিছুটা আঙ্গুর ফলের মতো গোল ও লম্বা। এক একটি কাদিতে প্রায় ৪০০ থেকে ৫০০টি খেজুর ধরেছে। তবে খেজুরগুলো এখনও অপরিপক্ব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930