IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> কৃষি >> অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে খাল-বিল, পাট কাটতে পারছেন না চাষিরা

অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে খাল-বিল, পাট কাটতে পারছেন না চাষিরা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : বর্ষা কালেও যেনো বৃষ্টির দেখা নেই। গুচ্ছ গুচ্ছ মেঘ উড়লেও নামছে না বৃষ্টি। আর এ অনাবৃষ্টিতেই পানির অভাবে দিনাজপুরে ফুলবাড়ীতে ব্যহত হচ্ছে পাট কাটা। তবে অনেক কৃষকের দাবি পাট কাটতে না পারায় পিছিয়ে যাচ্ছে রোপা আমন ধান রোপণের সময়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৪০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। ইতোমধ্যে ১০ শতাংশ জমির পাট কর্তন করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অনাবৃষ্টির কারণে খালবিলে পানি নেই। ফলে পাট কেটে জাঁক দিতে পারছেন না কৃষকরা। তবে যেসব এলাকার খাল বিলে সামান্য হলেও পানি জমেছে। সেগুলোতে পাট জাঁক দিচ্ছেন চাষিরা।

উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের পাটচাষি খবির উদ্দিন ও মমতাজুল ইসলাম বলেন, পাটের আবাদ ভালো হয়েছে। পাট কাটারও সময় হয়েছে। অনেকেই পাট কেটেছে। কিন্তু খালবিলে পানি নেই। তাই অনেকেই পাট কাটতে পারছে না। অপেক্ষায় আছি বাড়ির পাশের খালবিলে পানি জমলে পাট কাটা শুরু করব।

আরেক পাট চাষি শহিদুল্লাহ বাবু বলেন, আমি সাড়ে ৯ কাঠা জমিতে পাট লাগিয়েছে। খালবিলে পানি নেই তাই পাট কাটছি না। পাট জাঁক দিতে গেলে পুকুর বা ডোবায় পানি প্রয়োজন।

দৌলতপুর মধ্যমপাড়া গ্রামের পাটচাষি সুজন ইসলাম বলেন, আমি পানির অভাবে পাট কাটতে পারছেন না। একই কারণে ধানও লাগাতে পারছি না। ফলে উভয় সংকটে পড়েছি আমি।

মিলন সরকার বলেন, বাড়ির পাশের খালে একটু পানি আছে, সেটাতে জাঁক দেবো। সেজন্য ৩ কাঠা জমির পাট কেটেছি। পাট কাটার দুইদিন পর থেকেই ধান চাষের জন্য জমি প্রস্তুত করছি। কয়েক দিনের মধ্যে ধান লাগাবো। বৃষ্টি না হওয়ার কারণে পাট কাটতে পারছিলাম না। এখনও বৃষ্টির দেখা নেই। তবে ধান লাগানোর জন্য পাট কেটে নিলাম।

পাট ব্যবসায়ী নুরু নবী বলেন, এবছর ফুলবাড়ীতে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পুকুর, খালে পানি নেই। তাই পাট কাটতে পারছেন না কৃষকরা। তবে নীচু এলাকাগুলোর পাটের জমিতে পানি জমেছে। সেগুলো কেটে সেখানেই জাঁক দিচ্ছেন চাষিরা।

তিনি আরও বলেন, কয়েকবছর থেকে পাটের ভালো দাম পাচ্ছেন চাষিরা। গতবছর অনেক চাষি মৌসুমের শেষে পাট বিক্রি করেন। ফলে তুলনামূলক ভালো দাম পেয়েছেন।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, সম্পন্নরূপে পাটে আঁশ না হতেই বেশির ভাগ কৃষক পাট কেটে নেন। ইতোমধ্যে ৪ হেক্টর জমির পাট কর্তন শেষ হয়েছে। তবে এ অঞ্চলে ৩৪ ধান বেশি চাষ হয়। তাই এ ধান দেরিতেই রোপণ করা হয়। এর সাথে পাট কাটার কোনো সম্পর্ক নেই। আর খরার কারণে সম্পূরক সেচ চালুকরণে সেচ কমিটি সিদ্ধান্তগ্রহণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930