IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> টমেটো চাষে ভাগ্য ফেরার স্বপ্ন দেখছে নাচোলের ইশরাইল

টমেটো চাষে ভাগ্য ফেরার স্বপ্ন দেখছে নাচোলের ইশরাইল

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমি নাচোলে সর্বাধুনিক পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো চাষ করে ভাগ্য ফিরানোর স্বপ্ন দেখছেন চাষী ইশরাইল হোসেন গোলাপ (২৮)।

সরেজমিনে জানা গেছে, উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর গ্রামের উত্তর চন্ডিপুর মৌজায় কৃষক ইশরাইল হোসেন গোলাপ দু’বিঘা জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী ক্ষেতে সর্বাধুনিক পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো চাষ করেছেন। প্রদর্শনীর টমেটোর জমিতেই কথা হলো স্বপ্নচারী কৃষক ইশরাইল হোসেনের সাথে।

তিনি জানান, গত বছরও এক বিঘা জমিতে উন্নত হাইব্রীড জাতের টমেটো চাষ করে প্রায় ২ লাখ টাকা আয় করেছিলেন। নাচোল উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় এবছর ২ বিঘা জমিতে পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮জাতের টমেটো আবাদ করেছেন। চলতি মৌসুমের গত জুন মাসে জমিতে বেড প্রস্তুত করে চারা রোপণ করেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম স্যার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক পরামর্শে সার ও কীটনাশক প্রয়োগ করে চলেছেন। গত আগস্ট মাসের শেষ সপ্তাহ ও চলতি মাসে প্রায় ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। ব্যবসায়ীরা তার জমি থেকেই ক্যারেটজাত করে ক্রয় করে নিয়ে যায় টমেটো।

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম চাষ পদ্ধতি সম্পর্কে জানান, উত্তমরুপে চাষ দেওয়ার পর সমস্ত জমিতে বেড তৈরী করে ওই বেডগুলি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার নাম পলিমালচিং পদ্ধতি। এ পদ্ধতিতে জমিতে পানি (সেচ) ও শ্রম কম লাগে এবং আগাছা জন্মায়না। তাই জমিতে পোকামাকড়ের আক্রমনও কম হয় ও উৎপাদিত পণ্যের (ফসলের) গুনগত মানও ভাল থাকে। সেই সাথে প্রতিটি টমেটো গাছের গোড়াতে বাশের ধ্বজা ও নাইলনের সুতলী টাঙানোর ফলে টমেটোগাছ বাঁশের ধ্বজা ও সুতলী বেয়ে উপরে উঠতে থাকে।

উদ্দোমী কৃষক ইশরাইল হোসেন গোলাপ জানান, একই এলাকাতে আরও এক বিঘা জমিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো, এক বিঘা জমিতে হাইব্রীড গ্রীণবল জাতের বেগুন ও আরও এক বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। উপজেলার এলাইপুর গ্রামের মৃত হাশেম আলীর ছেলে ৮ম শ্রেণী পাস ইশরাইল সারাদিন জমিতেই সময় কাটান। তার ২ বিঘা টমেটো আবাদে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। তবে এ বছর কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে ২ বিঘা জমির টমেটো থেকে তিনি অন্তত সাড়ে চার লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর গ্রামের উদ্দোমী কৃষক ইশরাইল হোসেন (গোলাপ)কে দু’বিঘা (৬৬ শতাংশ) জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী ক্ষেতে সর্বাধুনিক পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এক বিঘা জমি থেকে টমেটো উত্তোলন শুরু হয়েছে। বাকী অন্য এক বিঘা জমি থেকে আগামী এক মাসের মধ্যেই টমেটো উত্তোলণ শুরু হবে বলে আশা করছেন চাষী ইশরাইল। তবে এ উপজেলায় ইশরাইলের মত যারা উদ্যোক্তা কৃষক আছেন তাদেরকে প্রযুক্তিগত সার্বিক পরামর্শ ও সহায়তা দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিস সর্বদা প্রস্তুত রয়েছেন বলে কৃষি অফিসার সলেহ্ আকরাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930