IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> ফুলবাড়ীতে আম ও মাল্টাবাগানে সাথী ফসল হিসাবে সরিষা চাষ

ফুলবাড়ীতে আম ও মাল্টাবাগানে সাথী ফসল হিসাবে সরিষা চাষ

আম ও মাল্টাবাগানে সাথী ফসল হিসাবে সরিষা চাষ

আম ও মাল্টাবাগানে সাথী ফসল হিসাবে সরিষা চাষ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দেশের ভোজ্য তেলের চাহিদা মাথায় রেখে সরকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ করেছেন। কৃষকেরাও তাদের ব্যাক্তিগত ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি সরিষার ভালোদাম পাওয়ার আশায় উপজেলার প্রায় সব কৃষকেই কিছুনা কিছু সরিয়া চাষ করেছেন। তেমনি আশা নিয়ে ফুলবাড়ীর বাদল চন্দ্র প্রামানিকসহ অনেকেই তাদের আম ও মাল্টা বাগানে সাথী ফসল হিসাবে সরিষা চাষ করেছেন। সবুজ আমবাগানের মাঝে সরিষা ফুলের হলুদ রংঙ্গের এক অদ্ভুদ মিলন মেলা তৈরী হয়েছে। যা দেখে যে কারোও চোখ জুড়িয়ে যাবে।

উপজেলার কাঁটাবাড়ী গ্রামের কৃষক বাদল চন্দ্র প্রামানিক বলেন, আমি ৫বিঘা জায়গায় আমের বাগাল লাগিয়েছি। সেখানে প্রায় ২০০ আমের গাছ আছে। সারিবদ্ধ আমা গাছের ফাকা জায়গায় প্রতিবছর সাথী ফসল হিসাবে তিল,আলু চাষ করে থাকি। এবার বিনামূল্যে সরিষার বীজ ও সার পেয়ে সাথী ফসল হিসাবে সরিষা লাগিয়েছি। সরিষার ফলন ভালো হয়েছে, আশানুরুপ ফসল ঘরে তুলতে পারবো বলে আশা করছি।

বারোকোনা গ্রামের কৃষক সাধন চন্দ্র সরকার বলেন, আমবাগানে সাধারণত কেউ সরিষা চাষ করে না। কিন্তু আমবাগানে বাদল চন্দ্র প্রামানিক এর সরিষা চাষ দেখে এবার প্রথম আমি আমার আমবাগানে সাথী ফসল হিসাবে সরিষা চাষ করেছি ফলনও ভালো হয়েছে। বর্তমানে ফুল ফুটে সারা মাঠ জুড়ে হলুদ বর্নে রুপ নিয়েছে দেখে খুব ভালো লাগছে।

উপজলো কৃষি কর্মকর্তা কৃষবিদি রুম্মান আক্তার জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা একটি খাদ্য উৎবৃত্ত উপজেলা। এই উপজেলায় অন্যান্য ফসলের মতো এবার রবি মৌসুমে আমাদের প্রায় ১৩৪৩ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির সদ্য ব্যবহার, সেই উদ্দেশ্যে আমরা সচেতনতা মূলক সেমিনার, আলোচনা সভা করেছি। যাতে করে ফাকা জমি গুলোতে কৃষক ভাইয়েরা তেল জাতিয় ফসল উৎপাদ করতে পারে। ভোজ্য তেলের আমদানি কমাতে উৎসাহি হয়। তারই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলায় নতুন স্থাপিত আম ও মাল্টা বাগানের ফাকা জায়গায় গুলোতে জমির সদ্য ব্যবহার করা হয়েছে। এই বাগান গুলোতে সাথি ফসল হিসাবে সরিষা চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930