IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> মহাদেবপুরে ভরা মৌসুমেও চালের বাজার অস্থির

বিপাকে নিম্ন আয়ের মানুষ

মহাদেবপুরে ভরা মৌসুমেও চালের বাজার অস্থির

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মোকাম নওগাঁর মহাদেবপুরে আমনের ভরা মৌসুমেও চালের বাজার অস্থির, বিপাকে নিম্ন আয়ের মানুষজন। বাজারে নতুন ধান ওঠার পরও কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৮ হাজার ১শ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এখন এসব জমির ধান কাটা-মাড়াই শেষ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। বাজারে এসব ধান বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই এসব ধানের নতুন চাল বাজারে এসেছে। তবে নতুন চাল আসার পরেও এর কোন ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। আগের থেকে চড়া দামেই এখন চাল বিক্রি হচ্ছে। অন্যান্য বছর নতুন চাল বাজারে আসার পর চালের দাম কমলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। আমন ধান উঠলেও চালের দাম কমছে না, বরং কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকা দাম বেড়েছে। দেশের বৃহৎ এ মোকামে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে।

গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। গত এক সপ্তাহ আগে যে মোটা জাতের স্বর্ণা-৫ চাল ৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এখন সে চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। মাঝারি জাতের ব্রি-২৮ চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে চাল ৫৩ থেকে ৫৪ টাকায় বিক্রি হয়েছে এখন সে চাল ৫৬ থেকে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। জিরাশাইল চালের দাম ১ সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। কাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি। চালের ভরা মৌসুমে এ দাম বৃদ্ধিতে চাল কিনতে গিয়ে চরম বেকায়দায় পড়ছেন নিম্নবিত্তরা। তাদের আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে চাল ক্রয়ে। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম বাড়ছে।

আবার মোকামের চালকল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে। শনিবার উপজেলার বিভিন্ন ধানের হাটে খোঁজ নিয়ে জানা গেছে, মোটা জাতের ধান মণ প্রতি ৫০ টাকা বেড়েছে। ১ সপ্তাহ আগে যে ধান ১৩শ থেকে ১৩শ ৫০ টাকা মণ দরে বিক্রি হয়েছে সে ধানের দাম মণপ্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৩শ ৫০ থেকে ১৪শ টাকায় বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিনের যোগাযোগ করা হলে তিনি বলেন, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য বিভাগও উদ্বিগ্ন।

চালের দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদেরকে দায়ী করে তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বরের পর অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধের জন্য ব্যাপক অভিযান পরিচালনা ও বাজার মনিটরিং করা হবে। তখন চালের দাম কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031