IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> কৃষি >> টপ নিউজ >> পুঠিয়ার আম গাছের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

পুঠিয়ার আম গাছের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

ধূমকেতু প্রতিবেদক ,আবু হাসাদ.পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল। প্রকৃতিতে এখন শীতের আমেজ। শীত যেতে না যেতেই আমের মুকুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন। সারি সারি আম গাছে এখন সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষিদের সোনালী স্বপ্ন। আম চাষিরাও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এবার আমের ভালো ফলনের আশা করছেন কৃষকরা।

সারা দেশের ন্যায় পুঠিয়া উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জাতের আম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে আমের যেমন চাহিদা রয়েছে তেমনি বেড়েই চলেছে এর উৎপাদন। উপজেলার বিভিন্ন এলাকায় মাঘের শুরুতেই গাছে গাছে উঁকি দিয়েছে আমের মুকুল।

উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত ১৭ থেকে ২০ ভাগ আমের মুকুল দেখা গেছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে আশা করা যায় সম্পূর্ণ মুকুল চলে আসবে প্রত্যেকটি আম গাছে দেখা যাবে। এ বছরের এই উপজেলায় আমের চাষ হয়েছে এক হাজার পাঁচশত ৪০ হেক্টর। যার উৎপাদন লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হয়েছে এক হাজার পাঁচশত ৪০ মেট্রিক টন।

পুঠিয়া উপজেলায় সবচেয়ে বেশি আমি চাষ হয় লক্ষণভোগ ও আম্রপালি। এছাড়া আর উল্লেখযোগ্য হারে আমের চাষ হয় সেগুলো হলো, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর/ক্ষীরসাপাত,বেনেনা, বারি ৪, গৌড়মতি,কাটিমন,রাণী পছন্দ,আশ্বিনা এগুলো আম ছাড়াও বর্তমানে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের ও বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে পুঠিয়া উপজেলার কৃষকরা।

উপজেলার একাধিক চাষিরা জানান, আমাদের কিছু কিছু আমের গাছে খুব সুন্দর মুকুল দেখা দিয়েছে আশা করা যায় অল্প দিনের মধ্যেই সকল গাছে আমের মুকুল দেখা যাবে। তখন আমের মুকুলের গন্ধে সুরভিত হয়ে উঠবে প্রকৃতি। এ সময়টাতে মুকুলের যত্ন না নিলে আমের ভালো ফলন সম্ভব নয়। তাই এই মুহূর্তে আমার আম চাষিরা পরিচর্যা শুরু করেছি। তবে পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। এছাড়াও গত বছরের যে পরিমানে খরায় আমের গুটি ঝরে না পেরে সেজন্য কৃষি অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং তাদের পরামর্শ নিয়ে আমের গাছ পরিচর্যা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, এই উপজেলার আমের বিভিন্ন জায়গা সুনাম রয়েছে। সেই সাথে বাণিজ্যিক ভাবে বিভিন্ন আমের চাষ করছে কৃষকরা এবং নতুন নতুন আমের জাতের সঙ্গেও এই উপজেলার কৃষকরা পরিচিত হচ্ছে। এ বছরে এখন পর্যন্ত মোটামুটি ভালো আমের মুকুল দেখা গেছে। সেই সাথে আমাদের উপসহকারীরা প্রতিদিনই আম চাষীদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে আম চাষের জন্য সঠিক পরামর্শ দিচ্ছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930