IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে সার সংকট, অতিরিক্ত দাম

চাঁপাইনবাবগঞ্জে সার সংকট, অতিরিক্ত দাম

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে সার ডিলাররা সরকার নির্ধারিত দরের চেয়ে প্রতি বস্তায় ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা বেশি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অনেক কৃষক প্রয়োজন মতো সার জমিতে দিতে পারছেন না। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জেলায় বোরোসহ বিভিন্ন ফসল আবাদের জন্য ১৮ হাজার ৮৬০ মে.টন সার প্রয়োজন। এর মধ্যে টিএসপি ২ হাজার ৮০০ মে.টন, ডিএপি ৮ হাজার ৫৬০ মে.টন এবং এমওপি ৭হাজার ৫০০ মে.টন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরবরাহ করেছে মাত্র ৬ হাজার ৭৯ মে.টন। যা বরাদ্দের মাত্র ৩২ ভাগ। কৃষকদের অভিযোগ, অনেক ডিলারের কাছে ডিএপি সার পাওয়া যাচ্ছে না। যাদের কাছে আছে তারা ১ হাজার ৫০ টাকার ডিএপি সারের বস্তাপ্রতি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা নিচ্ছেন। অন্যান্য সারেও আদায় করা হচ্ছে অতিরিক্ত মূল্য।

কৃষি বিভাগ ও কৃষক সূত্রে জানা যায়, রবিশস্যের বীজ বপনের সময় মূলত নন-ইউরিয়া সার ব্যবহার করা হয়। চারা গজানোর পর ব্যবহার করা হয় ইউরিয়া সার।

আর নন-ইউরিয়া সারগুলোর একটি হচ্ছে ডিএপি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকার কৃষক আসজাল বলেন, দোকানে সার থাকলেও দোকানদাররা বেশি দামে কিনেছেন অজুহাতে কৃষকদের কাছ থেকে প্রতিবস্তা সারে ৩০০ থেকে ৩৫০ টাকা আদায় করছেন। বেশি টাকা না দিলে সার মিলছে না। এতে বেকায়দায় পড়েছেন হাজার হাজার কৃষক।

চরমোহনপুর এলাকার কৃষক আলম বলেন, বিভিন্ন দোকানে সার থাকলেও বেশি দাম না দিলে সার মিলছে না।ফলে অনেক কৃষক প্রয়োজনমতো সার জমিতে দিতে পারছেন না। এতে করে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএডিসির ২৩ জন এবং বিসিআইসির ৫৮ জন ডিলার রয়েছেন। তারা চলতি মাসে চাহিদা অনুযায়ী সার বরাদ্দ পাননি। ফলে সারের সংকট সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, এ সময়ে সার সংকট হলে কৃষিপণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে, উৎপাদনও কমবে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই কারা কৃত্রিম সংকট তৈরি করছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকবর হোসেন বলেন, জেলায় ৫৮ জন বিসিআইসির ডিলার রয়েছেন। কিন্তু জেলার রহনপুরে বাফার গোডাউনে সার না থাকায় ডিলাররা সার পাচ্ছেন না। তিনি আরও বলেন, জেলায় ১৮ হাজার ৮৬০ মে.টন সারের প্রয়োজন। এর মধ্যে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬ হাজার ৭৯ মে.টন। এজন্য কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কোনো ডিলার সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি নিলে এবং কেউ অভিযোগ করলে সেই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, জেলায় বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ৫১ হাজার ৯৩৫ হেক্টর। অর্জিত হয়েছে ৩০ হাজার ৫২০ হেক্টর জমি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় বোরের পরিবর্তে অন্য ফসল আবাদে উৎসাহিত করায় বোরো আবাদ কমেছে। সার প্রসঙ্গে তিনি বলেন, সারের সংকট নেই। কোনো ডিলার সারের বেশি দাম আদায় করছে কি না তা পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ। অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031