IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> টপ নিউজ >> ফুলবাড়ীতে খিরার ভালো দাম পেয়ে খুশি কৃষক

ফুলবাড়ীতে খিরার ভালো দাম পেয়ে খুশি কৃষক

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরে রমজানের আগে যে খিরার প্রতিকেজি মুল্য ছিলো ১৬ থেকে ২০ টাকা। সেই খিরা রমজানের প্রথম দিন থেকে দাম বৃদ্ধি পেয়ে পাইকাড়ী বাজারে প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। এতে খিরা চাষিরা দ্বিগুন দাম পেয়ে খুশি প্রকাশ করেছেন। কৃষি অধিদপ্তর বলছেন গেলবছর রমজানে খিরার ভালো দাম পাওয়ায় এবছর খিরা চাষি বৃদ্ধি পেয়েছে।

সারা বছরেই খিরার চাহিদা থাকলেও রমজান মাসে খিরার চাহিদা একটু বেশি থাকে। ফলে সব পণ্যের পাশাপাশি খিরার ও শশার মুল্যে বৃদ্ধি পেয়ে থাকে। সেকারনে রমজান মাসকে লক্ষ রেখে দিনাজপুরের খিরা চাষিরা তাদের তিন ফসলি জমিতে খিরা রোপন করে থাকেন। এবছরও তার কোন ব্যত্যয় ঘটেনি। রমজান শুরুর একদিন আগে যে খিরা বাজারে বিক্রয় হয়েছে ১৬ থেকে ২০টাকা রমজানের প্রথম দিনে থেকে সেই খিরায় দাম বেড়ে দাড়িয়েছে ৪০ থেকে ৪৫ টাকা । রিতিমত পুর্বের চেয়ে দ্বিগুন দামে বিক্রয় হচ্ছে খিরা। খিরার এমন দাম পেয়ে খুশি কৃষক।

উপজেলার গোয়ালপাড়া গ্রামের কৃষক গনেশ চন্দ্র বলেন, ৪০ শতক জমিতে আবাদ করেছি খিরা। এরই মধ্যে ৩৮ মন খিরা উত্তোলন করে বাজারে বিক্রয় করেছি। রমজান আসার পূর্বে প্রতি কেজি খিরা পাইকাড়ী বিক্রয় করেছি ১৬ থেকে ২০টাকা দরে । রমজানের প্রথম দিন থেকে সেই খিরা বিক্রয় করছি ৪০ থেকে ৪৫ টাকা দরে। দাম ভালো পেয়ে আমি খুশি । খিরা চাষে লাভবান হয়েছেন এমন কথা আরো বলেন ঐ এলাকার খিরা চাষি নিমাই চন্দ্র,শিবনগর ইউনিয়নের সজল মিয়া, আলাদিপুরের মেহেরাজ আলীসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার বলেন, ফুলবাড়ী উপজেলায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে খিরা ও শসা আবাদ হচ্ছে। কৃষকেরা লাভবান হওয়ায় দিন দিন খিরা চাষি বৃদ্ধি পাচ্ছে। একই জমিতে বছরে ৩ বার খিরা চাষ করতে পারে। তবে কৃষক রমজানকে সামনে রেখে খিরা চাষে প্রস্তুতি নেয়। কৃষি অধিদপ্তর খিরা চাষিদের বিভিন্ন ভাবে সহযোগীতা ও পারমর্শ দিয়ে থাকে। ফলে চাষিদের ফসল ভালো হয়। এতে কৃষক লাভবান হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031