IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> টপ নিউজ >> তানোরে পাক ধরেছে বোরো ধানে, বাম্পার ফলনের আশায় কৃষকরা

তানোরে পাক ধরেছে বোরো ধানে, বাম্পার ফলনের আশায় কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, সারোয়ার হোসেন. তানোর: রাজশাহীর তানোর উপজেলার মাঠজুড়ে এখন বোরো ধানের সোনালী ছোঁয়া। হেমন্তের বাতাস আর রোদে ধানের শীষে পাক ধরেছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই পুরোদমে শুরু হবে ধান কাটার মৌসুম। কৃষকরা আশায় বুক বেঁধেছেন, এবার বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাবেন।

তানোর উপজেলা বরাবরই ধান চাষের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত। এবছরও এখানে বোরো ধানের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। হাড় কাঁপানো শীতে বীজ রোপণ, জমি চাষ ও পরিচর্যার মতো কঠিন পরিশ্রমের ফসল এখন মাঠে ফুটে উঠেছে সোনালী রঙে।

তানোর পৌর এলাকার কৃষক বাবু, হাবিবুর ও ফারুক হোসেন জানান, “এবার ধানে ভালোই পাক ধরেছে, আবহাওয়া এখনো অনুকূলে আছে। ধানে তেমন কোনো রোগবালাইও নেই। আশা করছি এবার ফলন যেমন ভালো হবে, তেমনি বাজারেও ভালো দাম পাবো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর তানোরে বোরো ধান চাষ হয়েছে ২৫ হাজার ১২৫ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে গড়ে ৭ মেট্রিক টন, ফলে মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার ৯০০ মেট্রিক টন। এই উৎপাদন স্থানীয় চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, “এখন পর্যন্ত ধানখেতে কোনো রোগবালাই দেখা যায়নি। আমাদের উপসহকারী কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের পাশাপাশি কৃষকরা ধানের ন্যায্য দামও পাবে বলে আশা করা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930