IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> টপ নিউজ >> মহাদেবপুরে মজুদ বিরোধী অভিযান, ধান কেনা বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ, ভোগান্তিতে কৃষক

মহাদেবপুরে মজুদ বিরোধী অভিযান, ধান কেনা বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ, ভোগান্তিতে কৃষক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মজুদ বিরোধী অভিযান পরিচালনায় দুটি রাইস মিলে জরিমানা ও দুজন ব্যক্তিকে জেল দেওয়ার ঘটনায় ধান কেনা বন্ধ করে অভিনব প্রতিবাদ জানিয়েছে মিল মালিকর ও ব্যবসায়রা। উপজেলার বৃহৎ ধানের হাট ছাতুনতলীতে গতকাল সোমবার সকাল থেকে ধান কেনা বন্ধ রাখেন মিল মালিকসহ ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন এ হাটে ধান বিক্রি করতে আসা কয়েক’শ কৃষক।

এ সময় ধান বিক্রি করতে না পেরে যে গাড়িতে করে ধান নিয়ে এসেছিল সে গাড়ীতেই ধান ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন প্রায় ৫ শতাধিক কৃষক। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে কৃষকদের।

এ হাটে ধান বিক্রি করতে আসা ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সাবের আলী, রনাইল গ্রামের মনসুর, মির্জাপুর গ্রামের ইদিকুল, সাবইল গ্রামের ইসমাইল হোসেন, সমাসপুর গ্রামের ফিরোজ হোসেন, দেবীপুর গ্রামের বেলাল হোসেন, দেওয়ানপুর গ্রামের আমির উদ্দীন, ফরমানপুর গ্রামের নেজামুদ্দিন সহ পত্নীতলা উপজেলার শিবপুরহাটের রতন বর্মন ও সাধন বর্মন জানান, তারা খুব ভোরে ভটভটি, অটোচার্জারসহ বিভিন্ন যানবাহনে করে বিক্রির জন্য ধান নিয়ে আসেন এ হাটে।

এ ধান বিক্রি করে প্রয়োজনীয় বাজার-সদাই করাসহ সার-সেচের খরচ মেটাবেন তারা। কিন্তু হঠাৎ করে মিল মালিকরা একজোট হয়ে ধান কেনা বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। দ্বিগুন ভাড়া দিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিতে হচ্ছে তাদেও ধান। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হয়েছেন ওইসব কৃষকরা।

অন্যদিকে মিল মালিক আলমগীর হোসেন, মো. আয়নুল হক, ব্যবসায়ী এনামুল হক, মকবুল হোসেনসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, যেহেতু অতিরিক্ত ধান-চাল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে জেল ও জরিমানা গুনতে হচ্ছে তাদের সে কারণে ধান কেনা বন্ধ রেখেছেন তারা। তারা দাবী করেন, দেশের সর্ববৃহৎ আমের এলাকা হওয়ায় আম পরিবহনের কারণে পরিবহন সংকটে সময়মত ধান-চাল সরবরাহ করতে না পারায় তাদের মজুদ কিছুটা বেড়েছে। এ মজুদ শেষ না হওয়া পর্যন্ত ধান কিনবেন না বলে সিদ্ধান্ত নেন মিল মালিক ও ব্যবসায়ীরা। পরে কৃষকদের চাপে প্রায় ৪ ঘন্টা পর কিছু কিছু ধান কিনতে শুরু করেন ব্যবসায়ী ও মিল মালিকরা।

উল্লেখ্য যে, মহাদেবপুর সহ সারাদেশে আকস্মিকভাবে চাউলের দাম বৃদ্ধি পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার গত রবিবার বিকেলে দুটি রাইস মিলে মজুদ বিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ওই ২ মিলের ম্যানেজারদের ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আরিফুজ্জামান। এরই প্রতিবাদে মিল মালিকরা ধান না কেনার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে মিল মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930